Hashtagintro

‘আই লাইক ইউ’, দুর্নিবারের প্রশংসায় ‘আতঙ্কিত’ সৃজলা, নায়ক ও গায়ককে নিয়ে দ্বন্দ্বে অভিনেত্রী?

বিগ বসের দুর্গে কখন যে সমীকরণ বদলে যাবে তা বুঝে ওঠা মুশকিল! সর্বদা যে দুর্নিবার সাহার সঙ্গে দেখা গিয়েছে সৃজলাকে, এখন তাঁকে নিয়েই নাকি আতঙ্কিত অভিনেত্রী। সোনামণি সাহাকে তিনি জানিয়েছেন আতঙ্কের কথা। যা নিয়ে তোলপাড় সোশাল মিডিয়া। একদল নিশানা করছেন দুর্নিবারকে। অপরপক্ষ আবার সৃজলার আচরণে বেজায় চটেছে। 

'Mon Phagun' star Srijla Guha shares hot picture on social media
বিগ বস বাংলার প্রতিযোগী সৃজলা গুহ।

ব্যাপারটা ঠিক কী? সোমবারের পর্বে দেখা যায়, রাতে সুইমিং পুলের পাশে বসে আড্ডা দিচ্ছিলেন দুর্নিবার, সোনামণি, নন্দিনী, নিরঞ্জন-সহ আরও কয়েকজন। সেই সময় সোনামণি হঠাৎই দুর্নিবারকে জানান, তিনি এমন কিছু জানেন যা শুনলে তিনি আঁতকে উঠবেন। স্বাভাবিকভাবেই গায়ক জানতে চান। প্রথমদিকে পরে বলবেন বলে জানালেও এক পর্যায়ে আলাদাভাবে দুর্নিবারের কাছে মুখে খোলেন টেলি অভিনেত্রী। তিনি জানান, সম্প্রতি সৃজলা নাকি দাবি করেছেন, দুর্নিবার তাঁকে ‘আই লাইক ইউ’ বলেছেন। সকলেই জানেন বিগ বস দুর্গ ক্যামেরায় মোড়া। সর্বক্ষণ প্রতিযোগীরা মাইক পরে থাকেন, যাতে তাঁদের প্রতিটি শব্দ শোনা যায়। স্বাভাবিকভাবেই দুর্নিবারের এই প্রশংসামূলক মন্তব্য সকলের শোনার কথা। সৃজলার দাবি, যাতে কেউ বিষয়টা জানতে না পারেন তাই বুদ্ধি করে মাইক খুলে সেই সময় কথা বলেছেন দুর্নিবার। 

সোনামণির কথায়, “ও বলল দুর্নিবার আমাকে আই লাইক ইউ বলেছে। সোনা আমার খুব ভয় লাগছে। আমি তো এরকম নই। একদিকে জীতু, অন্যদিকে দুর্নিবার। আমি বুঝতে পারছি না কিছু।” সোনামণির মুখে একথা শুনে যে দুর্নিবার বেজায় বিরক্ত তা তাঁর ভঙ্গিতেই স্পষ্ট। যদিও আদৌ তিনি সৃজলাকে এরকম কিছু বলেছেন কি না, তা নিয়ে কোনও মন্তব্য করেননি গায়ক। তবে সোনামণি বারবার প্রশ্ন করতেই দুর্নিবার বলেন, “আগামী কয়েকদিনে আমার আচরণেই সবটা বুঝে যাবি।” তবে গোটা ঘটনায় একটা বিষয় স্পষ্ট, গত কয়েকদিনে জীতুর সঙ্গে সৃজলার যে ঘনিষ্ঠতা ধরা পড়েছে ক্যামেরায় সেটাকেও নিছক বন্ধুত্ব হিসেবে মনে করেননি তিনি। এদিকে রাজবীরের সঙ্গে তাঁর আচরণও অত্যন্ত ইঙ্গিতপূর্ণ। 

Source: Sangbad Pratidin Special (Bengali)

Read full article on Sangbad Pratidin Special (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language