Hashtagintro

‘অবকাশকালীন বেঞ্চ ডাম্পিং গ্রাউন্ড নয়’, অভিষেককে ভর্ৎসনা বিচারপতির, আবেদন খারিজ হাই কোর্টের

কলকাতা হাই কোর্টে ফের ধাক্কা তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তদন্ত সংক্রান্ত তথ্য সংবাদমাধ্যমে প্রকাশের বিরোধিতা করে তিনি মামলা দায়ের করেছিলেন। সেই মামলা জরুরি ভিত্তিতে শুনতে রাজি হল না কলকাতা হাই কোর্ট। পাশাপাশি অভিষেককে ভর্ৎসনা করল আদালত। বিচারপতি সৌগত ভট্টাচার্য স্পষ্ট করে দেন, অবকাশকালীন বেঞ্চ কোনও ডাম্পিং গ্রাউন্ড নয়। তাই জরুরি শুনানির আর্জি শোনা হবে না।

জানা গিয়েছে, অভিষেকের মামলাটি ডিসেম্বরে শুনানির জন্য তালিকাভুক্ত করা হয়। কিন্তু দ্রুত শুনানির আবেদন জানান অভিষেক। বৃহস্পতিবার মামলাটির দ্রুত শুনানির জন্য আদালতের দৃষ্টি আকর্ষণ করেন অভিষেকের আইনজীবী অয়ন ভট্টাচার্য। তিনি জানান, অভিষেকের বিরুদ্ধে তদন্ত সংক্রান্ত বিভিন্ন তথ্য প্রায় প্রতিদিনই সংবাদমাধ্যমে প্রকাশিত হচ্ছে। তাই ডিসেম্বরের আগেই এই মামলার শুনানি হোক। দ্রুত শুনানি করা সম্ভব না হলে মামলাটি পাঠানো হোক অবকাশকালীন বেঞ্চে।

অভিষেকের আইনজীবীর আর্জিতে রাজি হননি বিচারপতি সৌগত ভট্টাচার্য। উলটে ভর্ৎসনা করেন। তিনি বলেন, “অবকাশকালীন বেঞ্চ কোনও ডাম্পিং গ্রাউন্ড নয়। চাইলেই সব মামলা এই বেঞ্চে পাঠিয়ে দেওয়া যায় না।” পাশাপাশি বিচারপতি জানিয়ে দেন, এই মামলার দ্রুত শুনানি কোনওভাবেই সম্ভব নয়। তাই অভিষেককে ডিসেম্বর পর্যন্তই অপেক্ষা করতে হবে। তাই ফের একবার হাই কোর্টে ধাক্কা খেল অভিষেক বন্দ্যোপাধ্যায়। 

Source: Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Read full article on Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language