Hashtagintro

গ্যাংস্টার আতিক আহমেদের কাসারি-মাসারি এখন ‘শ্রীকৃষ্ণপুরী’! নাম বদলালেন যোগী

অজ্ঞাতপরিচয় হামলাকারীর গুলিতে মৃত্যু হয়েছিল গ্যাংস্টার রাজনীতিবিদ আতিক আহমেদের। তাঁর এলাকা কাসারি-মাসারির নাম এবার বদলে যাচ্ছে! নতুন নাম ‘শ্রীকৃষ্ণপুরী’। বৃহস্পতিবার এই ঘোষণা করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এদিন তাঁকে বলতে শোনা যায়, ”কাসারি-মাসারি আর এই নামে পরিচিত হবে না। আমরা একে শ্রীকৃষ্ণপুরী হিসেবে গড়ে তুলব।”

এদিন যোগী নিহত গ্যাংস্টার আতিক আহমেদ এবং তাঁর অপরাধমূলক কর্মকাণ্ডের দিকে ইঙ্গিত করে মুখ্যমন্ত্রী বলেন, এই এলাকাটি আর কোনও মাফিয়ার পরিচয়ের সঙ্গে যুক্ত থাকবে না। বরং তা উন্নয়নের প্রতীক হয়ে উঠবে। যোগী আরও বলেন, “নবরাত্রির এই সময়ে, এখানে যে বাড়িগুলো তৈরি হবে এবং যে জনপদ গড়ে উঠবে, তার সবই হবে এই শ্রীকৃষ্ণপুরীর অংশ। পুরো এলাকাটি একটি নতুন পরিচয় ও নতুন ভাবমূর্তি নিয়ে গড়ে উঠবে এবার।”

উল্লেখ্য, কাসারি-মাসারি দীর্ঘকাল ধরে আতিক আহমেদের নামের সঙ্গে জড়িয়ে রয়েছে। এখানকার কবরস্থানেই আতিক আহমেদ, তাঁর ভাই এবং তাঁর ছেলেদের সমাহিত করা হয়েছিল। এবার এই অঞ্চলের নাম বদলে যেতে চলেছে। যোগীর আশ্বাস, এখানে আর আতিকের কোনও চিহ্নটুকুও থাকবে না।

প্রসঙ্গত, ২০২৩ সালের ১৫ এপ্রিল সাংবাদিকের ছদ্মবেশে আসা তিন আততায়ীর গুলিতে নিহত হন গ্যাংস্টার রাজনীতিবিদ আতিক আহমেদ এবং তাঁর ভাই আশরাফ। উত্তরপ্রদেশের প্রয়াগরাজে পুলিশ যখন তাঁদের স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাচ্ছিল, ঠিক তখন লাইভ টিভি সম্প্রচারের মধ্যেই আততায়ী হামলা চালিয়েছিল। যা দেখে স্তম্ভিত হয়ে গিয়েছিল গোটা দেশ। আতিক আহমেদের পাঁচ ছেলে। বড় ছেলে উমর আহমেদ লখনউ জেলে বন্দি। আলি আহমেদ ঝাঁসি জেলে রয়েছেন। তৃতীয় ছেলে আসাদ ২০২৩ সালের এপ্রিলে ঝাঁসিতে পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছেন। চতুর্থ ছেলে আহজাম বাইরে আছেন। পঞ্চম তথা ছোট ছেলে আবানের দুর্ঘটনায় মৃত্যু হয়েছে সম্প্রতি।

Source: Sangbad Pratidin Education (Bengali)

Read full article on Sangbad Pratidin Education (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language