কর্মব্যস্ততার মধ্য দিয়ে সপ্তাহটি চলবে। বয়স্ক জাতক-জাতিকারা সমাজসেবার মাধ্যমে সমাজে নিজের পরিচিতি বাড়ান। ব্যবসায় মুনাফা বৃদ্ধির যোগ লক্ষ্য করা যায়। নতুন গৃহ নির্মাণের জন্য এখন থেকে চেষ্টা চালিয়ে যাওয়া দরকার। বিশ্ববিদ্যালয়ে পাঠরত ছাত্রছাত্রীদের জন্য সপ্তাহটি শুভ। সপ্তাহের মধ্যাহ্নে কর্ম-প্রার্থীদের নতুন যোগাযোগ সৃষ্টি হবে। সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত জাতক-জাতিকারা তাদের কাজের উপযুক্ত মূল্য পাবেন। প্রতিদ্বন্দী ব্যবসায়ীদের সঙ্গে বন্ধুত্ব সুলভ আচরণ করুন। গুরুজনদের স্বাস্থ্যের অবনতি হবার সম্ভাবনা। মানসিক চঞ্চলতাকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করুন। বিবাহযোগ্য পাত্র-পাত্রীদের জন্য সময়টি তেমন শুভ নয়।
ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচরফল আংশিক মিলবে ll
