Hashtagintro

অন্ধকারে নদী থেকে বালি চুরি বাংলাদেশিদের! বিএসএফ বাধা দিতেই হামলা, ধুন্ধুমার কোচবিহারে

কোচবিহারের মেখলিগঞ্জের ভারত-বাংলাদেশ সীমান্তে উত্তেজনা। শনিবার সন্ধ্যা নাগাদ মাঝে বয়ে চলা নদী থেকে বালি চুরির চেষ্টা বাংলাদেশি দুষ্কৃতীদের। বাধা দিলে বিএসএফকে পাথর  ছোড়ে দুষ্কৃতীরা। জওয়ানরা পালটা প্রতিরোধ করতেই এলাকা ছাড়ে দুষ্কৃতীর দল।

একটি ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, বিকেল গড়িয়ে সন্ধ্যা নামছে। কিছু বাংলাদেশি দুষ্কৃতী সানিয়াজান নদী থেকে বালি চুরি করছিল। বিএসএফ বাধা দিতেই জওয়ানদের উপর পাথরবাজি করা হয়।

কোচবিহারের মেখলিগঞ্জ দিয়ে বয়ে গিয়েছে তিস্তার শাখা নদী সানিয়াজান। ওপারে বাংলাদেশের লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের বামনদল সীমান্ত। কোচবিহারের মেখলিগঞ্জের চ্যাংড়াবান্ধা। সেই নদী থেকে বালি চুরির অভিযোগ বাংলাদেশি দুষ্কৃতীদের বিরুদ্ধে। বাধা দেয় বিএসএফ। তাতেই বিএসএফের দিকে পাথর ছোড়ে দুষ্কৃতীরা। দুই ধারে বাংলাদেশ ও ভারত।

একটি ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, বিকেল গড়িয়ে সন্ধ্যা নামছে। কিছু বাংলাদেশি দুষ্কৃতী সানিয়াজান নদী থেকে বালি চুরি করছিল। বিএসএফ বাধা দিতেই জওয়ানদের উপর পাথরবাজি করা হয়। লাঠি, বাঁশ নিয়ে ছুটে আসে একদল বাংলাদেশি দুষ্কৃতী। পরে জওয়ারা পালটা প্রতিরোধ করলে তারা পালিয়ে যায়। দুষ্কৃতীরা বিস্ফোরক ছুড়েছে বলেও অভিযোগ। ঘটনায় হতাহতের কোনও ঘটনা ঘটেনি। ঘটনায় সীমান্ত এলাকায় উদ্বেগ তৈরি হলেও পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে।

Source: Sangbad Pratidin Bengal & Politics (Bengali)

Read full article on Sangbad Pratidin Bengal & Politics (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language