Hashtagintro

অবশেষে বরখাস্ত ম্যান ইউ কোচ ক্যারিক, ফার্গুসনের ‘পাকা কথা’র ১০ বছর পর দায়িত্বে পচেত্তিনো!

অবশেষে চাকরি গেল ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের কোচ মাইকেল ক্যারিকের। হওয়ার কথাই ছিল। কবে-কখন হয়, সেটাই দেখার ছিল। এদিন ক্লাবের তরফ থেকে আনুষ্ঠানিকভবে ঘোষণা করা হয়। একাধিক প্লেয়ার চেয়েও পাননি ক্যারিক। নতুন মরশুমে জঘন্য ফলাফল হচ্ছিল। অবশেষে ছাঁটাই হলেন ক্লাবেরই প্রাক্তন ফুটবলার। এবার কোচ হওয়ার দৌড়ে মরিসিও পচেত্তিনো। যাঁকে কি না ১০ বছর আগেই কোচ করতে চেয়েছিলেন কিংবদন্তি অ্যালেক্স ফার্গুসন।

গত মরশুমের মাঝে ইউনাইটেডের দায়িত্ব নিয়েছিলেন ক্যারিক। ধুঁকতে থাকা ইউনাইটডকে চ্যাম্পিয়ন্স লিগে ফিরিয়ে এনেছিলেন। কিন্তু চলতি মরশুমে একেবারেই ছন্দে নেই দল। প্রিমিয়ার লিগে দশ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে ১৮ নম্বরে রয়েছে ইউনাইটেড, অবনমনের আওতায়। অধিনায়ক ব্রুনো ফার্নান্দেজ সর্বসমক্ষে কোচের সমালোচনা করেছিলেন। এদিন কর্মকর্তারা একঘণ্টা রুদ্ধদ্বার বৈঠকের পর ক্যারিককে ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেন।

২০২৮ সালের জুন পর্যন্ত ক্যারিকের সঙ্গে চুক্তি ছিল ক্যারিকের। নতুন মরশুম শুরুর আগে একাধিক নতুন ফুটবলার চেয়েছিলেন তিনি। সেই তালিকায় ছিলেন মর্গান রজার্স, এলিয়ট অ্যান্ডারসন, লুইস হল ও মাতেউস ফার্নান্দেসকে। কাউকেই পাননি। কেউ চেলসি, কেউ ম্যাঞ্চেস্টার সিটিতে যোগ দিয়েছেন। কারণ, ইউনাইটেডের মালিক র‍্যাটক্লিফরা সস্তা প্লেয়ার খুঁজেছেন। ফলে ক্লাবের খারাপ ফলের জন্য শুধু ক্যারিককে দোষ দিতে নারাজ অনেকেই। আর যে কারণে গত পাঁচ বছরে ৮ জন কোচকে বরখাস্ত করল ম্যান ইউ।

এরপর রেড ডেভিলসদের কোচ হবেন কে? বর্তমানে আমেরিকা ফুটবল দলের কোচ মরিসিও পচেত্তিনোর কোচ হওয়া একপ্রকার নিশ্চিত। এর আগে টটেনহ্যামের কোচ ছিলেন তিনি। মজার বিষয় হল, ২০১৬ সালে ইউনাইটেডের কিংবদন্তি কোচ অ্যালেক্স ফার্গুসন তাঁকে ‘পছন্দ’ করে রেখেছিলেন। এমনকী কীভাবে ইউনাইটেডকে গোছাতে হবে, তা নিয়ে কথাও বলেন। সেই পথই নিল। তবে ১০ বছর পর।

Source: Sangbad Pratidin Sports (Bengali)

Read full article on Sangbad Pratidin Sports (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language