Hashtagintro

অভিষেকের বাড়িতে বুলডোজার অ্যাকশন, ভাঙা হল ফুটপাথ দখল করে থাকা ছাউনি,গেট

আশঙ্কা সত্যি করে বৃহস্পতিবার সকালেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে বুলডোজার। তাঁর বাড়ির সামনে ফুটপাথের উপর বাঁশ দিয়ে তৈরি করা হয়েছিল অস্থায়ী কাঠামো। বৃহস্পতিবার সকালে সেই কাঠামো বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হল। সরানো হল ফুটপাথ দখল করে তৈরি হওয়া গেটও। এমনকী যে পুলিশ কিয়স্ক তৈরি করা হয়েছিল, এদিন সকালে পুরসভা এবং পুলিশের উপস্থিতিতে সরিয়ে ফেলা হয়েছে বলে খবর। এহেন অভিযান চলাকালীন কোনও অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সেজন্য সকাল থেকেই কালীঘাট রোড সংলগ্ন এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীকে। রয়েছেন পুরসভার উচ্চপদস্থ আধিকারিকরাও।

[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]

Source: Sangbad Pratidin Special (Bengali)

Read full article on Sangbad Pratidin Special (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language