Hashtagintro

অমিতাভের ‘জলসা’য় গ্রেনেড হামলার হুমকি, উদ্বেগ বাড়িয়ে বিগ বি জানালেন, ‘শরীরটা ভাবাচ্ছে’, চিন্তায় বলিউড!

সকালে বাসভবনে গ্রেনেড হামলার হুমকি। আর বিকেলে নিজের শারীরিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ালেন খোদ অমিতাভ বচ্চন। বৃহস্পতিবারই বলিউড শাহেনশা’র পোস্ট ঘিরে মায়ানগরীর সেলেবপাড়া থেকে অনুরাগীমহলে উদ্বেগের সৃষ্টি হয়েছে। অমিতাভ জানিয়েছিলেন, তাঁকে আপাতত দিন কয়েক বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। সেকারণেই কিছু কাজ থেকে বিরতি নিয়েছেন। এমন আবহেই শুক্রবার সকালে গ্রেনেড হামলায় অমিতাভের সাধের বাংলো ‘জলসা’ উড়িয়ে দেওয়ার হুমকি আসে। এরপর সন্ধে নাগাদ নিজের শারীরিক পরিস্থিতি নিয়ে প্রবীণ অভিনেতা যা বললেন, তাতে ঘনিষ্ঠদের কপালে ভাঁজ!

ইমেলে অমিতাভ বচ্চনের বাসভবন, দিলজিৎ দোসাঞ্ঝের কনসার্ট এবং মুম্বইয়ের বেশ কয়েকটি স্কুলে হামলার হুমকি দেওয়া হয়। এরপরই বোমাতঙ্কে গোটা মুম্বইজুড়ে হাই অ্যালার্ট জার হয়েছে। প্রশাসনও তৎপর। এমন আবহেই শুক্রবার সন্ধে নাগাদ সোশাল মিডিয়ায় নিজের শারীরিক পরিস্থিতি নিয়ে মুখ খোলেন বিগ বি।

শুক্রবার বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল ​​কর্পোরেশনের মেয়র ঋতু তাওয়াদের দপ্তরে একটি ইমেলের মারফৎ অমিতাভ বচ্চনের বাংলোয় বোমা হামলার হুমকি দেওয়া হয়। ওই ইমেলে অমিতাভ বচ্চনের বাসভবন, দিলজিৎ দোসাঞ্ঝের কনসার্ট এবং মুম্বইয়ের বেশ কয়েকটি স্কুলে হামলার হুমকি দেওয়া হয়। এরপরই বোমাতঙ্কে গোটা মুম্বইজুড়ে হাই অ্যালার্ট জার হয়েছে। প্রশাসনও তৎপর। এমন আবহেই শুক্রবার সন্ধে নাগাদ সোশাল মিডিয়ায় নিজের শারীরিক পরিস্থিতি নিয়ে মুখ খোলেন বিগ বি। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, “আমার আরও বিশ্রামের প্রয়োজন। নিজেকে মানিয়ে নিচ্ছি। মানবশরীর এবং এর অনন্যতা আমাকে যেমন ভাবাচ্ছে, তেমনই আরও অবাক করাচ্ছে।” বুধবার রাতে আগের সোশাল মিডিয়া পোস্টে অমিতাভ লিখেছিলেন, “আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। দ্রুত সুস্থ হয়ে ওঠার জন্য আমাকে কয়েকদিন বিশ্রাম নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তাই আপাতত আমি কিছুই লিখতে পারছি না।” অসুস্থতা নিয়ে পর পর অমিতাভের এহেন জোড়া পোস্টে চিন্তার ভাঁজ অনুরাগীদের কপালে। আচমকাই কী হল বিগ বি’র? কৌতূহল সর্বত্র।

উল্লেখ্য, শাহেনশা যে এই বয়সেও সোশাল মিডিয়ায় বর্তমান প্রজন্মের তারকাদের তুলনায় অনেক বেশি সক্রিয়, তা আর আলাদা করে বলার প্রয়োজন হয় না। নিয়মিত এক্স হ্যান্ডেল এবং ব্লগ পোস্টে রোজনামচা থেকে জীবনদর্শন নিয়ে লেখালেখি করেন। কিন্তু বিগত কয়েক দিনে সেই অভ্যেসে ভাঁটা পড়েছে! সেজন্যই নেপথ্যের কারণ জানিয়ে ক্ষমা চেয়ে নিয়েছেন অমিতাভ বচ্চন। অক্টোবর মাসের গোড়ার দিকে ‘কৌন বনেগা ক্রোড়পতি’র সেটে পা পিছলে পড়ে গিয়ে হাঁটুতে গুরুতর চোটে পেয়েছিলেন প্রবীণ অভিনেতা। সেকারণেই চিকিৎসক তাঁকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন কিনা? তা নিয়ে ইতিমধ্যেই ধোঁয়াশা তৈরি হয়েছে। কারণ চিকিৎসকের ‘বিশ্রামের নিদানে’র নেপথ্যের কারণ তিনি খোলসা করে জানাননি।

Source: Sangbad Pratidin Special (Bengali)

Read full article on Sangbad Pratidin Special (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language