Hashtagintro

অসমে দুর্ঘটনার কবলে কলকাতা-মিজোরামগামী ট্রেন, শিয়ালদহে চালু হেল্প ডেস্ক

অসমে ট্রেন দুর্ঘটনা। কলকাতা থেকে মিজোরাম  আইজলগামী সাইরং এক্সপ্রেস (১৩১২৫) দুর্ঘটনার কবলে পড়েছে। কামরূপ জেলার দিগারু স্টেশনের কাছে ট্রেনের ইঞ্জিন-সহ ছটি কামরা লাইনচ্যুত হয়েছে। বুধবার সকালে ঘটনায় একাধিক যাত্রী জখম হয়েছে। চলছে উদ্ধারকাজ। কীভাবে ওই দুর্ঘটনা ঘটল? সেই বিষয়ে তদন্ত শুরু হয়েছে। রেলের তরফে আধিকারিকরা ঘটনাস্থলে গিয়েছেন। ওই ট্রেনে বাংলার বাসিন্দারাও ছিলেন। ফলে দুর্ঘটনার খবরে উদ্বেগ ছড়িয়েছে পরিবার-পরিজন, আত্মীয়দের মধ্যে।

ওই ট্রেনের যাত্রীদের পরিজনরা যাতে তথ্য পান, সেজন্য ইতিমধ্যেই হেল্প ডেস্ক খোলা হয়েছে। শিয়ালদহ স্টেশনে হেল্পডেস্ক চালু হয়েছে। এছাড়াও উত্তরবঙ্গের আলিপুরদুয়ার জংশন স্টেশনে হেল্পডেস্ক চালু হয়েছে। অসমের গুয়াহাটি স্টেশন ও লামডিংয়ে হেল্পডেস্ক হয়েছে। রেলকর্মীরা অনবরত তথ্য দিচ্ছেন সাধারণ মানুষদের। শিয়ালদহ স্টেশনের হেল্পলাইন নম্বর – ০৩৩-২৩৮৩ ৩৩২৬, ০৩৩-২৩৫০ ৯৬৪৩। আলিপুরদুয়ার জংশনের হেল্পডেস্ক নম্বর হল ৯০০২০৫২৯৫৭, ৯০৪৬২২৬৬৩৫, ০৩৫৬৪ ২৫৩৪৯৮(১০৭২), ০৩৫৬৪ ২৭০৮৭০ (১০৭২), ০৩৫৬৪ ২৭০৮৭১ (১০৭২), ০৩৫৬৪ ২৫২৪৯৮ (১০৭২)।

লামডিংয়ের হেল্পলাইন নম্বর ০৩৭৬৪ ২৬৩৮৫৮, ০৩৭৬৪ ২৬৫৯৫৮, ০৩৭৬৪ ২৬৩৮৩১। সিকিউরিটি হেল্পলাইন নম্বর – ০৩৬৭৪ ২৬৩২৬৮, ০৩৭৬৪ ২৬৫৯৪৯, ০৩৬৭৪ ২৬৫৯৫০। গুয়াহাটির হেল্পলাইন নম্বর ০৩৬১ ২৭৩১৬২১, ০৩৬১ ২৭৩১৬২২, ০৩৬১ ২৭৩১৬২৩। রেল সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে শিয়ালদহ থেকে একটি বিশেষ ট্রেন অসম রওনা হচ্ছে। দুর্ঘটনাগ্রস্ত যাত্রীদের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা হয়েছে। অন্য বিশেষ ট্রেনে বাকি যাত্রীদের গন্তব্যে পাঠানোর ব্যবস্থা হচ্ছে। যাত্রীদের ফিরিয়ে আনার ব্যবস্থাও হচ্ছে।

Source: Sangbad Pratidin India (Bengali)

Read full article on Sangbad Pratidin India (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language