Hashtagintro

আংটি পরে আঙুলে দাগ? কালীপুজোর আগে ঘরোয়া টোটকায় হাত হবে সুন্দর

আপনি কি সারাক্ষণ আঙুলে আংটি পরেন? তার ফলে আঙুলের ওই জায়গাটি সাদা (Ring Marks On Fingers) হয়ে গিয়েছে? এই সমস্যা অবশ্য নতুন নয়। কমবেশি অনেকে এই সমস্যায় ভোগেন। আংটি খুলে ফেললে মন খুঁতখুঁত করে অনেকেরই। তবে জানেন কি, কয়েকটি ঘরোয়া টোটকায় এই সমস্যা থেকে রেহাই পাওয়া সম্ভব।

  • সপ্তাহে অন্তত এক থেকে দু’দিন আংটি খুলে রাখুন। তাতে ত্বকে বাতাস চলাচল করবে। স্বাভাবিক রং ফিরে আসবে।
  • তবে কেউ কেউ আঙুলে নানা পাথরের আংটি পরেন। সেক্ষেত্রে ওই আংটি খুলে রাখার ক্ষেত্রে তাঁদের মনে দোলাচল কাজ করে। তাই আংটি না খুললেও জায়গা বদলে নিন। তাতে ত্বকে কিছুটা বাতাল চলাচল করবে। সমস্যা কিছুটা হলেও দূর হবে।

Simple skincare tips to remove white marks on fingers

  • আংটি থাকা অংশে স্ক্রাবার ব্যবহার করতে পারেন। সেখান থেকে মৃত কোষ সরে গেলেই দাগ দূর হবে।
  • আংটি থাকা জায়গাটিতে সানস্ক্রিন ব্যবহার করতে পারেন।
  • অ্যালোভেরা জেল লাগিয়ে হালকা হাতে মাসাজ করুন। তাতে ত্বক আরও উজ্জ্বল এবং মসৃণ হবে।

ঘরোয়া টোটকায় কাজ না হলে অবশ্যই ম্যানিকিওর করান। তাতে হাতের দাগছোপ দূর হবে। হাত হয়ে উঠবে আরও সুন্দর।

Source: Sangbad Pratidin Lifestyle (Bengali)

Read full article on Sangbad Pratidin Lifestyle (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language