Hashtagintro

আকাশ-বাতাস সাক্ষী রেখে সৃজলাকে ‘ভালোবাসি’ বললেন জীতু, প্রেম না গেম? জল্পনার মাঝেই প্রাক্তন নবনীতা বললেন…

দুর্নিবার সাহা অতীত! এবার ‘বিগ বস বাংলা’র দূর্গে চর্চায় জীতু কামাল এবং সৃজলা গুহর সমীকরণ। জীতুর সঙ্গে যে সৃজলার ঘনিষ্ঠতা তৈরি হয়েছে, দিন কয়েকের পর্বই তা বলে দেয়। এরমাঝেই ভাইরাল অভিনেত্রীর স্বগতোক্তি। বুধবারের পর্বে সৃজলাকে বলতে শোনা গেল, “চাইনি ভালোবেসে ফেলো।” এই বক্তব্য যে জীতু উদ্দেশে, তা বলার অপেক্ষা রাখে না। তবে জল এখানেই থেমে থাকেনি, গড়িয়েছে বহুদূর! মান-অভিমানের পর্ব পেরিয়ে আকাশ-বাতাস সাক্ষী রেখে সৃজলাকে ‘ভালবাসি’ বলে প্রেম প্রস্তাব দেন জীতু। আর শোয়ের এহেন অংশ নিয়েই এখন নেটভুবনময় চর্চা। এহেন সমীকরণ নিয়ে কী মত প্রাক্তন নবনীতা দাসের?

“এই আকাশ, এই বাতাস, এই পাখি, এই নদী সবাইকে সাক্ষী রেখে বলছি, আমি তোমাকে ভালোবাসি।” এহেন মাখোমাখো সমীকরণে যখন ‘প্রেম না গেম?’

সাম্প্রতিক পর্বে দেখা যায়, সৃজলার মান ভাঙাতে এসে জীতু বলছেন, “টাস্ক চলছে, ওঠো। উঠে নিজের মতো থাকো। ” কিন্তু সৃজলার তখনও রাগ পড়েনি। তিনি বিড়বিড় করে বলে চলেছেন, “দূরে চলে গেলে শান্তি পেয়ে যাবে। চাইনি ভালোবেসে ফেলো। একজনের জন্য নিজেকে শেষ করতেও রাজি, কেন? মাথা খারাপ!” শুধু তাই নয়,জেদ না ধরে খেয়ে নেওয়ার কথাও সৃজলাও বলেন জীতু। এযাবৎ দেখে দর্শকমহলে যখন ফিসফাস, তখন বৃহস্পতিবারের পর্বে ঘটল মহাবিস্ফোরণ! হাত দিয়ে মাইক চেপে সৃজলাকে অভিনব কায়দায় প্রেমপ্রস্তাব দেন জীতু। তিনি বলেন, “এই আকাশ, এই বাতাস, এই পাখি, এই নদী সবাইকে সাক্ষী রেখে বলছি, আমি তোমাকে ভালোবাসি।” এহেন মাখোমাখো সমীকরণে যখন ‘প্রেম না গেম?’ কৌতূহলী দর্শক, তখন অভিনেতাপ্রাক্তন স্ত্রী নবনীতার প্রতিক্রিয়ার দিকেই চেয়েছিলেন অনেকে। কী বলছেন তিনি?

“আগে আমার খেলা ভালো লাগত, মাঝখানে দেখেওছি এবং সেসব নিয়ে বলেওছি যে, ওদের…”

জীতু-সৃজলার সমীকরণ নিয়ে প্রশ্ন ছোড়া হলে সংবাদমাধ্যমের কাছে নবনীতা জানান, “আমি সত্যিই ক’দিন ধরে ‘বিগ বস’ দেখতে পারছি না। মানে বেশ অনেক দিনই হল। এখন খেলা কেমন চলছে আমি কিচ্ছু বলতে পারব না। আগে আমার খেলা ভালো লাগত, মাঝখানে দেখেওছি এবং সেসব নিয়ে বলেওছি যে, ওদের খেলা ভালো লাগছে। কিন্তু বিগত কিছুদিন ধরে আমি বাড়ির ইন্টিরিয়ার ও রিনোভেশনের কাজ নিয়ে ভীষণ ব্যস্ত ছিলাম, তাই একদম দেখতে পাইনি।” অতঃপর এহেন প্রশ্নের উত্তর যে তিনি এড়িয়ে গেলেন, তা বলাই বাহুল্য।

Source: Sangbad Pratidin Special (Bengali)

Read full article on Sangbad Pratidin Special (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language