Hashtagintro

আচার বা সবজির সঙ্গে দারুণ মানানসই, শীতে বানান গাজরের রুটি, রেসিপি জানেন?

শীতের শুরু। আর শীত মানেই হরেক রেসিপি। হরেক খাবার। বাজারে এই সময় হাজারো সবজি। বিশেষ করে টকটকে লাল গাজর। চেনা ছকের হালুয়া, স্যালাড বা সবজির বাইরে গিয়ে নতুন কিছু চেখে দেখার ইচ্ছে জাগে অনেকেরই। তবে, গাজরের হালুয়া ছাড়া আর কী-ই বা রয়েছে? রয়েছে বইকি! খুব সাধারণ কিছু উপকরণেই বানিয়ে ফেলা যায় স্বাস্থ্যকর ও সুস্বাদু গাজরের রুটি। আলাদা করে পুর ভরার ঝামেলা নেই। আটা মাখার সময়ই গাজর মিশিয়ে নিলেই কাজ মিটে যায়। সকালের জলখাবার, স্কুলের টিফিন বা রাতের খাবার— সব জায়গাতেই মানানসই এই পদ। এমনকী আচার বা সবজির সঙ্গেও দারুণ জমে যায়। কীভাবে বানাবেন? রইল রেসিপি।

How to Make Soft and Tasty Carrot Roti
ছবি: সংগৃহীত

উপকরণ

  • ৪ কাপ গমের আটা
  • ৩টি গাজর (খোসা ছাড়ানো ও কুচনো)
  • ১/২ চা চামচ জিরে গুঁড়ো
  • ১/২ চা চামচ লঙ্কার গুঁড়ো
  • ১/২ চা চামচ নুন
  • পরিমাণমতো হাল্কা গরম জল
  • মাখার জন্য সামান্য ঘি বা তেল
  • রুটিতে মাখানোর জন্য ঘি
  • বেলার জন্য শুকনো ময়দা
  • Easy Carrot Roti Recipe for a Healthy Meal
    ছবি: সংগৃহীত

প্রণালী
একটি বড় বাটিতে গমের আটা আর কুচনো গাজর একসঙ্গে নিন। তাতে জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আজওয়াইন ও নুন দিন। সব উপকরণ ভালো করে মিশিয়ে নিন। অল্প অল্প করে হাল্কা গরম জল ঢেলে নরম মণ্ড তৈরি করুন। মণ্ডের গায়ে সামান্য ঘি বা তেল মাখিয়ে ঢেকে রাখুন। প্রায় ২০ মিনিট এভাবেই রেখে দিন। এরপর মণ্ড থেকে ছোট ছোট বল গড়ুন। বেলচাকিতে শুকনো ময়দা ছড়িয়ে একটি বল বেলে গোল রুটি তৈরি করুন। কড়াই গরম করে রুটি দিন। এপিঠ-ওপিঠ ভালো করে সেঁকে নিন। এবার রুটির গায়ে হালকা ঘি মাখান। মুচমুচে হওয়া পর্যন্ত সেঁকতে থাকুন। বাকি লেচি দিয়েও একই ভাবে রুটি বানিয়ে ফেলুন। তৈরি গরম গাজরের রুটি।

সতর্কতা

  • গাজরের খোসা ছাড়িয়ে তবেই কুচিয়ে নেবেন।
  • জল একবারে বেশি দেবেন না, অল্প অল্প করে যোগ করুন।
  • মণ্ড মাখার পর প্রায় ২০ মিনিট ঢাকা দিয়ে রাখা জরুরি।
  • রুটি সেঁকার সময় ঘি সামান্য মাখাবেন।

Source: Sangbad Pratidin Lifestyle (Bengali)

Read full article on Sangbad Pratidin Lifestyle (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language