Hashtagintro

‘আতঙ্কে হাত-পা কাঁপছে…’, রাতে শুটিং সেরে ফেরার পথে হেনস্তার শিকার ‘বাঘিনী’ অভিনেত্রী সম্পিতা!

শুটিং শেষ করে বাড়ি ফেরার পথে রাতের কলকাতায় চূড়ান্ত হেনস্তার শিকার ‘বাঘিনী’ ধারাবাহিকের অভিনেত্রী সম্পিতা প্রামাণিক। সংশ্লিষ্ট সিরিয়ালে ‘মহুয়া’র চরিত্রে অভিনয় করে স্বল্প সময়ের মধ্যেই দর্শকমহলের ‘ঘরের মেয়ে’ হয়ে উঠেছেন তিনি। মঙ্গলবার রাতে ‘বাঘিনী’র শুটিং শেষ করার পর অনলাইনে ক্যাব বুক করেছিলেন সম্পিতা। এরপরই যে বিভীষিকাময় অভিজ্ঞতার শিকার হতে হয় তাঁকে, সেটাই ফেসবুক লাইভে ভাগ করে নিয়েছেন তিনি।

ক্যাবে ওঠার পর থেকেই চালকের আচরণ সন্দেহজনক ঠেকে সম্পিতার। পরিস্থিতি বেগতিক দেখে অভিনেত্রী রবীন্দ্র সরোবর মেট্রোর কাছে নামতে চান। এরপরই বিস্ফোরক অভিযোগ তোলেন সম্পিতা প্রামাণিক।

সম্পিতা জানিয়েছেন, এদিন হাজরা মোড়ের বসুশ্রী সিনেমার সামনে থেকে একটি ক্যাব বুক করেছিলেন তিনি। প্রথমটায় পার্ক স্ট্রিটে এক চিকিৎসকের কাছে যাওয়ার কথা থাকলেও শুটিং শেষ করতে দেরি হওয়ায় দমদমে বাড়ির উদ্দেশেই রওনা হন। তবে ক্যাবে ওঠার পর থেকেই চালকের আচরণ সন্দেহজনক ঠেকে সম্পিতার। পরিস্থিতি বেগতিক দেখে অভিনেত্রী রবীন্দ্র সরোবর মেট্রোর কাছে নামতে চান। এরপরই বিস্ফোরক অভিযোগ তোলেন সম্পিতা প্রামাণিক। অভিনেত্রী জানান, ওই ক্যাবচালককে একাধিকবার বলা সত্ত্বেও প্রথমটায় তিনি গাড়ি থামাতে চাইছিলেন না। তবে সম্পিতা জোরাজুরি করতে শেষমেশরবীন্দ্র সরোবর মেট্রোর কাছে গাড়ি থামান চালক। এরপরই ভাড়া নিয়ে শুরু হয় বাকবিতণ্ডা। কীরকম?

ফেসবুক লাইভে সম্পিতা প্রামাণিক জানান, গাড়ি থেকে নামার পর চালক কিউআর কোড এগিয়ে দিয়ে দমদম পর্যন্ত গোটা ভাড়াটাই দিতে বলেন। কিন্তু অভিনেত্রী পালটা যুক্তি দেন, যেটুকু রাস্তা তিনি এসেছেন, তারই ভাড়া তিনি মেটাবেন। সম্পূর্ণ ভাড়া কেন দেবেন? এই নিয়েই বচসা চলাকালীন লাফিয়ে ব্যাগ নিয়ে গাড়ি থেকে নামার চেষ্টা করেন সম্পিতা। তাঁর কথায়, ওই ক্যাবচালক টাকা-পয়সা নিয়ে চম্পট দেওয়ার উপক্রম করে তাঁকে বেশ কিছুটা রাস্তা দৌড় করান। তবে শেষমেশ কোনওরকমে নিজের ব্যাগপত্র নিয়ে গাড়ি থেকে নামতে পারেন সম্পিতা প্রামাণিক। তাঁর অভিযোগ, গাড়িতে থাকা আপৎকালীন নম্বরে বারবার মেসেজ পাঠিয়েও লাভ হয়নি। ঘটনার আকস্মিকতায় হাত-পা কাঁপা শুরু করে সম্পিতার। ফেসবুক লাইভে ক্ষোভ উগড়ে কালীঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করার কথা জানান ‘বাঘিনী’ নায়িকা।

Source: Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Read full article on Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language