Hashtagintro

আত্মজীবনীর পর এবার সোনিয়াকে নিয়ে সিনেমা! বিরাট পরিকল্পনা কংগ্রেসের

প্রকাশিত হয়েছে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মজীবনী ‘বিলংগিং: আ জার্নি অফ লাভ’। এরপরই কাটাছেঁড়া চলছে সর্বত্র। সোনিয়াকে কার্যত কাঠগড়ায় তুলেছেন বিজেপি সাংসদ ও অভিনেত্রী কঙ্গনা রানাউত। ‘রহস্যময় বিদেশি নাগরিক’ বলে টিপ্পনি থেকে ‘ইটালির কোটিপতি বিধবা’ বলেও বিস্ফোরক বিজেপি সাংসদ ও অভিনেত্রী। এই আবহে সোনিয়ার বায়োপিক তৈরির পরিকল্পনা। তেলুগু ভাষায় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের ভাবনাচিন্তা করছে কংগ্রেস। বৃহস্পতিবার সাঙ্গারেড্ডিতে কংগ্রেস কর্মীদের এক বৈঠকে ঘোষণা করেন তেলেঙ্গানা প্রদেশ কংগ্রেস কমিটির কার্যকরী সভাপতি জগ্গা রেড্ডি।

কংগ্রেস কর্মীদের উদ্দেশে জগ্গা রেড্ডি বলেন, দলীয় কর্মীরা নিজেদের সাধ্যমতো অর্থ সংগ্রহ করে বাজেট ফ্রেন্ডলি সিনেমা তৈরির ব্যবস্থা করেন। তাঁর কথায়, “আপনারা তো নির্বাচনের জন্য খরচ করেন, তাই না? এটাকেও একই ধরনের খরচ হিসেবে বিবেচনা করুন। আসুন, আমরা প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করি এবং একজন ভালো পরিচালক নির্বাচন করি।” আরও জানান, প্রাথমিক প্রস্তুতি সম্পূর্ণ হলে ছবির শুটিং আনুষ্ঠানিকভাবে শুরু করার জন্য মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি এবং তেলেঙ্গানা প্রদেশ কংগ্রেস সভাপতি মহেশ কুমার গৌড়কে আমন্ত্রণ জানানো হবে।

Anna Hazare rejects Sonia Gandhi’s claim on IAC movement
সোনিয়া গান্ধী। ফাইল ছবি।

এই উদ্যোগের অংশ হিসেবে সোনিয়া গান্ধীর আত্মজীবনীর একাধিক কপি অর্ডার করে কংগ্রেস কর্মীদের মধ্যে বিতরণ করা হবে। জগ্গা রেড্ডির মতে, এর মাধ্যমে দলের কর্মীরা সোনিয়া গান্ধীর ব্যক্তিগত জীবন, অভিজ্ঞতা এবং রাজনৈতিক যাত্রা সম্পর্কে আরও ভালোভাবে অবগত হতে পারবেন। বায়োপিকে সোনিয়া গান্ধীর জীবনের বিভিন্ন অধ্যায় তুলে ধরার পরিকল্পনা রয়েছে। গান্ধী পরিবারের সঙ্গে তাঁর সম্পর্ক থেকে শুরু করে ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেত্রী হয়ে ওঠার কাহিনি, সবই থাকবে ছবিতে।

জগ্গা রেড্ডি

সিনেমায় সোনিয়া গান্ধীকে ইন্দিরা গান্ধীর পুত্রবধূ, রাজীব গান্ধীর স্ত্রী এবং রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীর মা হিসেবে তুলে ধরা হবে। পাশাপাশি ইন্দিরা গান্ধী ও রাজীব গান্ধীর হত্যাকাণ্ডের পর গান্ধী পরিবারের কঠিন সময়, পরবর্তী সময়ে সোনিয়া গান্ধীর জীবনের নানান চ্যালেঞ্জ এবং সন্তানদের বড় করে তোলার পাশাপাশি রাজনৈতিক দায়িত্ব সামলানোর বিষয়গুলিতেও আলোকপাত করা হবে বলে জানা গিয়েছে। জগ্গা রেড্ডির কথায়, “সমুদ্র যেমন গভীর, কংগ্রেস দলের রাজনীতির শিকড়ও তেমনই গভীর। সোনিয়া গান্ধী সেই রাজনীতিকে বুঝেছেন এবং শিখেছেন।”

Source: Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Read full article on Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language