দক্ষিণী সিনেইন্ডাস্ট্রির গণ্ডি পেরিয়ে বলিউডের হাত ধরে বছর কয়েক আগেই প্যান ইন্ডিয়া সিনেমহলে পা রেখেছেন বিজয় সেতুপতি। প্রথাগত হিরো সুলভ শরীরী গড়নের চিন্তাধারাকে তুড়ি মেরে উড়িয়ে পর্দায় কখনও খলচরিত্রে নজর কেড়েছেন তো কখনও বা তিনি হয়েছেন আমজনতার প্রতিনিধি। অভিনয় দক্ষতার বৈচিত্রে বরাবরই দর্শকমহলের মন জয় করেছেন বিজয় সেতুপতি। এবার আন্তর্জাতিক এমি পুরস্কারের মঞ্চে প্রথম ভারতীয় হিসেবে ইতিহাস গড়লেন দক্ষিণী তারকা।
অবশেষে এল সেই মাহেন্দ্রক্ষণ। সোনালি সুতোয় কারুকাজ করা কালো স্যুট পরে আন্তর্জাতিক এমি পুরস্কারের মঞ্চে লাইমলাইট কেড়ে নিলেন ভারতীয় তারকা। তবে এদিন শুধু বিশেষ অতিথি হিসেবেই নয়, বরং আন্তর্জাতিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মঞ্চে গুরুত্বপূর্ণ ভূমিকায় ধরা দিলেন বিজয়।
দিন কয়েক আগেই শোনা গিয়েছিল যে, নিউ ইয়র্কে আয়োজিত ৫৪তম আন্তর্জাতিক এমি পুরস্কারের লাল গালিচায় যোগ দেবেন অভিনেতা। তখন থেকেই উন্মাদনায় ফুটছেন বিজয় সেতুপতির আসমুদ্রহিমাচলের অনুরাগীরা। অবশেষে এল সেই মাহেন্দ্রক্ষণ। সোনালি সুতোয় কারুকাজ করা কালো স্যুট পরে আন্তর্জাতিক এমি পুরস্কারের মঞ্চে লাইমলাইট কেড়ে নিলেন ভারতীয় তারকা। তবে এদিন শুধু বিশেষ অতিথি হিসেবেই নয়, বরং আন্তর্জাতিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মঞ্চে গুরুত্বপূর্ণ ভূমিকায় ধরা দিলেন বিজয়। এমির মঞ্চে পয়লা হাজিরাতেই তাঁকে দেখা গেল উপস্থাপকের ভূমিকায়।
২৩ নভেম্বর নিউ ইয়র্কের ম্যানহাটনের হিলটন মিডটাউন হোটেলে বসেছিল আন্তর্জাতিক এমি পুরস্কারের অনুষ্ঠান। সেখানেই কনস্ট্যান্স জিমার, সেলিয়া ইমরি, জে ফারোহ, গাস কেনওয়ার্থি, সোফি শার্লট, রবি জিকে এবং ডেভিড জাসলাভদের পাশাপাশি পুরস্কার প্রদানকারীদের তালিকায় জায়গা করে নেন বিজয় সেতুপতি। এর আগে অবশ্য প্রিয়াঙ্কা চোপড়া ‘প্রাইমটাইম এমি’র মঞ্চে উপস্থাপক হিসেবে যোগ দিয়েছিলেন, তবে আন্তর্জাতিক এমি পুরস্কারের অনুষ্ঠানে ভূ-ভারতের প্রথম প্রতিনিধি হিসেবে নজর কাড়লেন দক্ষিণী তারকা বিজয়। অন্যদিকে কৌতুকশিল্পী বীর দাস তাঁর নেটফ্লিক্স স্ট্যান্ড-আপ স্পেশাল ‘বীর দাস: ফুল ভলিউম’-এর জন্য তৃতীয়বারের মতো আন্তর্জাতিক এমি পুরস্কারে মনোনয়ন পেয়েছেন।
Sethu to present award at the 54th international emmy awards 2026 as one
of the award presenters . Kavita gupta is the board
of directors for IATAS, recommend to select Vijay sethupathi to present from India #BiggBossTamil10 #BiggBossTamil #EmmyAwards #VijaySethupathi https://t.co/R2ouSXfT9I
— Akira
தமிழன்
(@NiteshThoughts) November 24, 2026

of the award presenters . Kavita gupta is the board
of directors for IATAS, recommend to select Vijay sethupathi to present from India #BiggBossTamil10 #BiggBossTamil #EmmyAwards #VijaySethupathi https://t.co/R2ouSXfT9I
தமிழன்
(@NiteshThoughts)