ঘূর্ণিঝড় ‘অর্ণবে’র প্রভাব পুরোপুরি কাটেনি। তার মাঝেই দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও আন্দামান সাগরে দানা বাঁধছে নতুন নিম্নচাপ! সেই নিম্নচাপ ক্রমশ শক্তি বাড়িয়ে গভীর থেকে অতিগভীর নিম্নচাপে পরিণত হতে পারে। বাংলায় তার প্রভাব কী? বঙ্গে নতুন নিম্নচাপের প্রভাব বঙ্গে পড়ার সম্ভাবনা নেই বললেই চলে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, শনিবার থেকে ধীরে ধীরে আবহাওয়া পরিষ্কার হবে। বৃষ্টির সম্ভাবনা কমবে।
শনিবার কলকাতার যা স্বাভাবিকের থেকে ২.৬ ডিগ্রি সেলসিয়াস বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ২৯.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১.৭ ডিগ্রি সেলসিয়াস কম। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও বৃষ্টির সম্ভাবনা কমবে। রোদ ঝলমলে আকাশ থাকবে। তবে উপকূলবর্তী কিছু জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হবে।
শনিবার সকাল থেকেই কলকাতার আকাশ পরিষ্কার। রোদের দেখা মিলেছে। বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই। তবে আগামী সপ্তাহে শহরের কিছু এলাকায় বৃষ্টি হতে পারে। নতুন সৃষ্টি হওয়া নিম্নচাপের জন্য বাতাসে জলীয় বাষ্প থাকবে। তাতেই গরম অনুভূত হবে কলকাতায়। শনিবার কলকাতার যা স্বাভাবিকের থেকে ২.৬ ডিগ্রি সেলসিয়াস বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ২৯.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১.৭ ডিগ্রি সেলসিয়াস কম। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও বৃষ্টির সম্ভাবনা কমবে। রোদ ঝলমলে আকাশ থাকবে। তবে উপকূলবর্তী কিছু জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হবে। আগামী সপ্তাহে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে, উত্তরবঙ্গে উপরের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিঙ, কালিম্পংয়ে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। সঙ্গে বইতে পারে ঝড়ো হাওয়া। রবিবারও কিছু জায়গায় বৃষ্টি হবে। তবে ব্যাপকতা কমবে বলেই পূর্বাভাস।
