Hashtagintro

আপ দুন এক্সপ্রেসে আগুন! আতঙ্কে রিষড়া স্টেশনে হুড়োহুড়ি যাত্রীদের

আপ দুন এক্সপ্রেসে আগুন আতঙ্ক! শনিবার হুগলির রিষড়া স্টেশনে ঢোকার সময় এই ঘটনা ঘটে। ট্রেনের চালক এবং গার্ড বিষয়টি প্রথমে লক্ষ্য করেন। সঙ্গে সঙ্গে স্টেশনেই ট্রেনটিকে থামিয়ে দেন। ঘটনাকে কেন্দ্র করে যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। রীতিমতো হুড়মুড়িয়ে নামতে শুরু করেন তাঁরা। যদিও যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভান রেলের কর্মীরা। ফলে বড়সড় বিপদ এড়ানো সম্ভব হয়। তবে কি কারনে এই আগুন তা স্পষ্ট নয়। তবে সামনের জেনারেল কামরার নিচে থাকা ব্রেক সু-তে আগুন লেগেই এই বিপত্তি বলে জানা গিয়েছে।

এদিন রাত সাড়ে ৯টা নাগাদ এই ঘটনা ঘটে। জানা যায়, আপ দুন এক্সপ্রেস যখন রিষড়া স্টেশনে ঢুকছিল সেই সময় আগুন লক্ষ্য করে গার্ড এবং চালক। সঙ্গে সঙ্গে ট্রেনটি রিষড়া স্টেশনেই দাঁড় করিয়ে দেন। কেউ কিছু বুঝে ওঠার আগেই গোটা স্টেশন কালো ধোঁয়ায় ভরে যায়। আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। একেবারে ঝাঁপিয়ে ট্রেন থেকে নামতে শুরু করে দেন তাঁরা। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসেন রেলের উচ্চপদস্থ আধিকারিকরা। খবর দেওয়া হয় দমকলেও। কিন্তু দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন ট্রেনের চালক এবং গার্ড। জানা যায়, দমকল পৌঁছানোর আগেই ট্রেনে থাকা অগ্নিনির্বাপণ যন্ত্রের সাহায্যে আগুন নেভানো হয়। যদিও ঘটনার পর প্রায় ৩০ মিনিট স্টেশনেই ট্রেনটি দাঁড়িয়ে থাকা। গোটা ট্রেনের পরীক্ষা চালানো হয়। এরপর ট্রেনটি গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয়।

আপ দুন এক্সপ্রেস যখন রিষড়া স্টেশনে ঢুকছিল সেই সময় আগুন লক্ষ্য করে গার্ড এবং চালক। সঙ্গে সঙ্গে ট্রেনটি রিষড়া স্টেশনেই দাঁড় করিয়ে দেন। কেউ কিছু বুঝে ওঠার আগেই গোটা স্টেশন কালো ধোঁয়ায় ভরে যায়।

রেলের এক আধিকারিক জানিয়েছেন, সাড়ে নটা নাগাদ এই ঘটনা ঘটে। ব্রেক বাইন্ডিং থেকে আগুনের ফুলকি দেখা যায়। ওই আধিকারিকের কথায়, ব্রেক প্যাডের সঙ্গে চাকার ঘর্ষণে এই আগুনের ফুলকি বেরোয়। আর তা থেকেই বিপত্তি। তবে সমস্ত যাত্রী সুরক্ষিত রয়েছেন বলেও জানিয়েছে রেল।

Source: Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Read full article on Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language