১১ সেপ্টেম্বর, শুক্রবার রাতে টলিপাড়ায় ধূমকেতুর মতো আছড়ে পড়েছিল মিমি চক্রবর্তীর বিয়ের খবর। ঘনিষ্ঠ সূত্রে খবর, আগামী ডিসেম্বরেই বিয়ের পিঁড়িতে বসছেন মিমি। শীতের আমেজে শৈলশহরে বসবে বিয়ের আসর। দিন কয়েক আগেই সোশাল মিডিয়ায় ভাইরাল টলি ক্যুইন মিমি চক্রবর্তীর বিয়ের কার্ড। চারপেয়দের নিয়ে মিমির বিয়ের কার্ডের অভিব নকশা মন জিতেছে নেটভুবনের। মিমির প্রশংসায় পঞ্চমুখ অনুরাগীমহল। অভিনেত্রীর বিয়ে নিয়ে ভক্তদের উচ্ছ্বাসের অন্ত নেই। নিমন্ত্রণ পত্রের পর এবার প্রকাশ্যে রেজেস্ট্রি বিয়ের দিনক্ষণ। কবে আইনিভাবে মিস টু মিসেস হচ্ছেন মিমি চক্রবর্তী?
টলি ইন্ডাস্ট্রি সূত্রে খবর, আর মাত্র দশ দিনের অপেক্ষা। তারপরই আইনিভাবে সিদ্ধার্থের স্ত্রীর মর্যাদা পাবেন মিমি। ২৬ নভেম্বর মিমি ও সিদ্ধার্থের রেজেস্ট্রি ম্যারেজ! বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল নভেম্বরে ঘরোয়া অনুষ্ঠানে আইনি বিয়ে সম্পন্ন হবে। সেই জল্পনাযজ্ঞে সুরসুরি দিয়ে এবার চর্চায় রেজেস্ট্রি বিয়ের দিনক্ষণ। যদিও এখনও পর্যন্ত বিয়ে নিয়ে পাত্রপাত্রী উভয়ের মুখেই কুলুপ।
View this post on Instagram
জানা যাচ্ছে, বিয়ের শপিং থেকে নিমন্ত্রণপত্র বিলিপর্বও নাকি চলছে জোরকদমে। কারণ হাতে যে আর বেশি সময় নেই। সম্প্রতি ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের স্টোরেও দেখা গিয়েছে মিমিকে। বিয়ের চর্চার মাঝেই একটি পোষ্য ক্লিনিকের উদ্বোধনে হাজির ছিলেন মিমি। সেখানেও বিয়ে নিয়ে জল্পনা কার্যত জিইয়েই রেখেছেন অভিনেত্রী। প্রসঙ্গত, জলপাইগুড়ির মেয়ে মিমি। চলচ্চিত্রে অভিনয় শুরুর আগে তিনি মডেল হিসেবেই শোবিজের জগতে পা রাখেন।
২০১০ ‘গানের ওপারে’ ধারাবাহিকে পুপে চরিত্রটি করার পর মিমি রাতারাতি ঢুকে পড়েন আম বাঙালির ড্রেসিংরুমে। পরে ২০১২ ‘বাপি বাড়ি যা’ ছবির মাধ্যমে রুপোলি পর্দায় আত্মপ্রকাশ করেন। এরপর ‘বোঝে না সে বোঝে না’। নায়িকার যে ‘টিপিক্যাল’ চরিত্র বাণিজ্যিক ছবিতে দর্শক দেখতে অভ্যস্ত, তার থেকে কিছুটা আলাদা ছিল এই দু’টি চরিত্র।
View this post on Instagram
স্টিরিওটাইপের বাইরে হাঁটা দুই মেয়ের ভূমিকাতেই মিমি সকলের নজর কাড়েন। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে। অভিনেত্রী হিসেবে এমন সাফল্যের মাঝেই ২০১৯ সালে পা রাখেন রাজনীতির আঙিনাতেও। সেবার লোকসভা নির্বাচনে যাদবপুর কেন্দ্র থেকে জিতে সাংসদও হন। এখন অবশ্য রাজনীতির আঙিনা থেকে সরে অভিনয়েই মনোনিবেশ করেছেন মিমি।