Hashtagintro

‘আমার সঙ্গে না শুলে কম নম্বর দেব’, দ্বাদশ শ্রেণির ছাত্রীকে কুপ্রস্তাব শিক্ষকের!

দ্বাদশ শ্রেণির ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে গ্রেপ্তার অঙ্কের শিক্ষক। ঘটনা মধ্যপ্রদেশের (Madhya Pradesh) এক স্কুলের। সেখানকার গুনা অঞ্চলে এমন এক ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, অভিযুক্তের নাম নরেন্দ্র কুশওয়াহ। তাঁর বিরুদ্ধে ওই ছাত্রীর অভিযোগ, অভিযুক্ত তাঁকে নিয়মিত বিরক্ত করতেন। দিতেন কুপ্রস্তাব। কিন্তু কোনও প্রস্তাবে রাজি না হওয়াতেই শেষে তিনি হুমকি দেন, তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক না করলে তিনি পরীক্ষায় কম নম্বর দেবেন।

পুলিশকে নির্যাতিতা জানিয়েছেন, তাঁকে বারবার বাইরে খেতে যাওয়ার প্রস্তাব দিতেন অভিযুক্ত। কিন্তু তিনি নানা ভাবে বিষয়টা এড়িয়ে যাচ্ছিলেন। শেষপর্যন্ত আর তা সম্ভব হয়নি। ওই শিক্ষক তাঁকে হুমকি দিতে থাকেন, সামনেই পরীক্ষা। তাঁর সঙ্গে যৌনতা না করলে ইচ্ছে করে অঙ্কে কম নম্বর দেবেন। এরপরই ওই ছাত্রী সোজা থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন।
তাঁর অভিযোগের ভিত্তিতে পুলিশ স্কুলে এসে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করেছে। তাঁকে হেফাজতে রাখা হয়েছে। তবে এখনও এই বিষয়ে বিস্তারিত তথ্য হাতে আসেনি সংবাদমাধ্যমের। এই ঘটনায় দেশে শিক্ষা প্রতিষ্ঠানে পড়ুয়াদের নিরাপত্তা নিয়ে আবারও প্রশ্ন উঠল।

Source: Sangbad Pratidin India (Bengali)

Read full article on Sangbad Pratidin India (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language