Hashtagintro

‘আমি আছি…’, দুঃসময়ে শরদ কাপুরকে ফোন ‘মসিহা’ শাহরুখের, আরিয়ান খানের সিনেমায় অভিনেতা?

‘জোশ’ সিনেমায় ছিলেন একে-অপরের প্রতিদ্বন্দ্বী। ‘ম্যাক্স’ শাহরুখ খানের (Shah Rukh Khan) সঙ্গে ‘বাবু প্রকাশ শর্মা’র সাপে-নেউলে সম্পর্ক উপভোগ করেছিলেন দর্শকমহল। এবার পর্দার সেই প্রতিপক্ষের অভিশপ্ত সময়েই ‘মসিহা’ হয়ে পাশে দাঁড়ালেন শাহরুখ খান। তবে শুধু কাজের প্রস্তাব দিয়েই ক্ষান্ত থাকেননি বাদশা, বরং সর্বতোভাবে পাশে থাকার আশ্বাসও দিয়েছেন।

তাঁর চিকিৎসার দায়ভার নেওয়ার পাশাপাশি বসতবাড়ি সারিয়ে দিচ্ছেন সোনু সুদ। আর্থিক অনুদানের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সলমন খানের টিমের তরফেও। এবার ‘জোশ’ সিনেমার সহ-অভিনেতাকে নিজে ফোন করে খোঁজ নিলেন শাহরুখ খান।

Shah Rukh Khan Stand with Sharad Kapoor in his bad time
শাহরুখ খান

শরদ কাপুর, বলিউডের পর্দায় তিনি বহুদিন ব্রাত্য! একসময়ে ‘দস্তক’, ‘তামান্না’, ‘জোশ’, ‘খউফ’-এর মতো বহু হিন্দি সিনেমায় তাক লাগিয়েছেন। খলচরিত্রে শরদ কাপুরের অভিনয় তখন রীতিমতো হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি তো বটেই, এমনকী ‘টক অফ দ্য টাউন’ হয়ে উঠেছিল। ‘রাফ অ্যান্ড টাফ’ লুক আর সুদর্শন চেহারার সেই অভিনেতাকে এখন দেখলে চেনা দায়! শরীর-স্বাস্থ্য ভেঙেছে। উধাও চেনা গ্ল্যামারও। মুম্বইয়ের এক পশুকল্যাণ কেন্দ্র থেকে সম্প্রতি অভিনেতার শীর্ণকায় চেহারার ছবি-ভিডিও ভাইরাল হয়। তারপর থেকেই চর্চার শিরোনামে শরদ। তাঁর চিকিৎসার দায়ভার নেওয়ার পাশাপাশি বসতবাড়ি সারিয়ে দিচ্ছেন সোনু সুদ। আর্থিক অনুদানের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সলমন খানের টিমের তরফেও। এবার ‘জোশ’ সিনেমার সহ-অভিনেতাকে নিজে ফোন করে খোঁজ নিলেন শাহরুখ খান।

“শাহরুখ যেমন অভিনেতা হিসেবে আত্মবিশ্বাসী, তেমনই অনেক বড় মাপের একজন মানুষও।”

Sharad Kapoor Shares What Shah Rukh Khan Told Him On Call
শরদ কাপুর (বাঁদিকে) জোশের দৃশ্য (ডানদিকে)

কী কথা হল ‘কিং’ খানের সঙ্গে? এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে শরদ কাপুর জানিয়েছেন, শত ব্যস্ততার মাঝেও শাহরুখ খান নিজে ফোন করে আমার খোঁজ নিয়েছেন। শুধু তাই নয়, সব ধরনের সাহায্যের আশ্বাসও দিয়েছেন। শরদের কথায়, “শাহরুখ আমাকে বলেছে, তুমি যা করতে চাও বা যা তোমার ভালো লাগে, সেটাই করো। আমি তোমাকে সবরকমভাবে সাহায্য করতে প্রস্তুত।” এরপরই আরেকটা নতুন খবর দিলেন অভিনেতা। শরদ জানান, খুব শিগগিরিই আরিয়ান খানের সঙ্গে দেখা করব আমি।” অভিনেতার এহেন কথাতেই জল্পনা উসকে গিয়েছে যে, তাহলে কি পরিচালক আরিয়ানের আগামী কোনও সিনেমায় দেখা যাবে শরদ কাপুরকে? সে উত্তর অবশ্য সময়ের গর্ভেই লুকিয়ে। তবে ‘জোশ’ সিনেমায় শাহরুখের সঙ্গে কাজের দারুণ অভিজ্ঞতার কথাও ভাগ করে নেন শরদ। অভিনেতার মন্তব্য, “আমাদের মধ্যে দারুণ বোঝাপড়া ছিল। কোনও সংলাপ নিয়ে শাহরুখ আটকে গেলে আমি ওকে সাহায্য করতাম। আর শাহরুখ যেমন অভিনেতা হিসেবে আত্মবিশ্বাসী, তেমনই অনেক বড় মাপের একজন মানুষও।”

Source: Sangbad Pratidin Entertainment (Bengali)

Read full article on Sangbad Pratidin Entertainment (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language