গ্ল্যামার দুনিয়ার চাকচিক্য়ের আড়ালে সেলিব্রিটিদের একটা আলাদা জগৎ থাকে। ক্যামেরার সামনে আর পিছনের দুনিয়া পুরোটাই আলাদা। তারকাদের ব্যক্তিগতজীবন নিয়ে সাধারণ মানুষের আগ্রহের অন্ত নেই। এই মুহূর্তে আলোচনার কেন্দ্রে ‘দুষ্টু কোকিল’ মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। শীঘ্রই সাত পাক ঘুরবেন অভিনেত্রী। ইন্ডাস্ট্রির কানাঘুষো, চলতি মাসেই মনের মানুষ সিদ্ধার্থের সঙ্গে রেজেস্ট্রি আর ডিসেম্বরেই বাঁধবেন গাঁটছড়া। মিমির বিয়ে নিয়ে যখন টলিপাড়ায় চাপা উত্তেজনা তখন সোশাল মিডিয়ায় ভাইরাল অভিনেত্রীর একটি ভিডিও। মা, বাবা বা হবু স্বামী নন, মিমির জীবনে এমন কেউ আছেন যিনি ভালোবাসার চাদরে তাঁকে মুড়ে রাখেন।
নিজেই তাঁর সঙ্গে পরিচয় করিয়ে দিলেন মিমি। অভিনেত্রীর জীবনের অন্যতম নির্ভরযোগ্য মানুষ তাঁর বাড়ির পরিচারিকা বুল্টি। নিঃশব্দে, নীরবে আগলে রাখেন মিমিকে । সুখ-দুঃখ সর্বসময়ের সঙ্গী এই বুল্টি। সম্প্রতি এক অনুষ্ঠানে বুল্টিকে পাশে নিয়ে তাঁর প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা জানান মিমি। ছায়াসঙ্গী বুল্টেকে বুকে জড়িয়ে মিমির আবেগঘন বার্তা, “পনেরো বছর ধরে ও আমার সঙ্গে আছে। আমি হসপিটালে থাকলেও ও আমার পাশে থাকে। আমার দুঃখ-কষ্ট, আমার মা-বাবার থেকে মনে হয় এই বাচ্চাটা বেশি বোঝে। আজ ওর ভাই এসেছে। ছবি তুলতে আবদার করেছে। তাই, ওর ভাইয়ের সঙ্গে ছবি তুলছি। তারপর আমার ভাইদের সঙ্গেও ছবি তুলব, তাই তো?”
View this post on Instagram
বুল্টির প্রতি মিমির এই সম্মান প্রদর্শনের ভূয়সী প্রশংসা করেছে নেটপাড়া। মিমির মানবিকতার তারিফ করেছেন ভক্তরা। প্রসঙ্গত, বুল্টির সঙ্গে মিমি সোশাল মিডিয়ায় মাঝেমধ্য়েই ছবি শেয়ার করেন। বুল্ট এখন মিমির পরিবারেরই একজন সদস্য হয়ে উঠেছেন তা বললে অত্যুক্তি হবে না। দীর্ঘ একদশকের অধীক সময় মিমিকে আগলে রাখার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন বুল্টি। শুধু মিমি নন, চারপেয়ে সন্তানদেরও আদরে যত্নে লালন করেন এই বুল্টি।