Hashtagintro

আর আধার নয়, ভোটার কার্ড ও বায়োমেট্রিকেই মিলবে সরাসরি পঞ্চায়েত প্রকল্পের টাকা!

সরকারি প্রকল্পের সুবিধা পেতে আর লাগবে না আধার কার্ড। ভোটার কার্ড এবং বায়োমেট্রিকের মাধ্যমেই পাওয়া যাবে সুবিধা। খুব শিগগিরই নিয়মে বদল আসতে চলেছে বলেই জানান কেন্দ্রীয় পঞ্চায়েত মন্ত্রী রাজীবরঞ্জন সিং ওরফে লালন সিং।

গত ৩০ অক্টোবর দিল্লিতে কেন্দ্রীয় পঞ্চায়েত মন্ত্রক আয়োজিত ‘ন্যাশনাল ওয়ার্কশপ অন পিপলস প্ল্যান ক্যাম্পেন ২০২৬-২৭’ অনুষ্ঠানে যোগ দেন। সেখানেই এই ইঙ্গিত দেন তিনি। মন্ত্রী বলেন, “আধার কার্ড আর সরকারি প্রকল্পের উপভোক্তাদের টাকা দেওয়ার ক্ষেত্রে একমাত্র প্রমাণপত্র থাকবে না। এবার থেকে ভোটার কার্ড এবং বায়োমেট্রিকের উপর ভিত্তি করেই টাকা দেওয়া হবে।” নিয়ম বদলানোর ইঙ্গিতের কারণও ব্যাখ্যা করেন মন্ত্রী। তিনি জানান, বর্তমানে দেশের নানা প্রান্তে অলিগলিতে আধার কার্ড তৈরির কেন্দ্র রয়েছে। মাত্র পাঁচ মিনিটেই সেখানে তৈরি হচ্ছে আধার কার্ড। বাড়ছে জালিয়াতি। সেই জালিয়াতিতে রাশ টানতে আধারের ব্যবহার এড়ানোর চেষ্টা। সে কারণেই ভোটার কার্ড এবং বায়োমেট্রিকের উপরে ভরসা করেই দেওয়া যাবে সরকারি প্রকল্পের টাকা।

বলে রাখা ভালো, কেন্দ্রীয় পঞ্চায়েত মন্ত্রকের কোন প্রকল্পের টাকা সরাসরি গ্রাহকের অ্যাকাউন্টে পৌঁছয় না। একমাত্র পিএম কিষাণ, প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা, গ্রামীণ কর্মসংস্থান প্রকল্প এবং জাতীয় সামাজিক সহায়তা কর্মসূচির মতো বেশ কয়েকটি প্রকল্পে সরাসরি প্রকল্পের টাকা অ্যাকাউন্টে পৌঁছয়। তবে কোন কোন সরকারি প্রকল্পের ক্ষেত্রে আধারের বদলে ভোটার কার্ড এবং বায়োমেট্রিকের ব্যবস্থা চালু হতে চলেছে, তা এখনও নিশ্চিত নয়। কবে থেকে নিয়মের বদল আসছে, তাও এখনও স্থির হয়নি।

Source: Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Read full article on Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language