Hashtagintro

ইংরেজিকে এখনও কি বিদেশি ভাষা হিসাবে গণ্য করা উচিত?

ইংরেজি এখন ভারতের শিক্ষা, কর্মক্ষেত্র ও জনজীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাষা। দীর্ঘদিনের ব্যবহারে ভাষাটি ভারতীয় সমাজের সঙ্গে গভীরভাবে মিশে গিয়েছে। তাই ইংরেজিকে এখনও বিদেশি ভাষা হিসাবে গণ্য করা উচিত কি না, তা নিয়ে নতুন করে শুরু হয়েছে বিতর্ক। লিখছেন অংশুমান কর।

ভারতে সত্যিই কি ইংরেজিকে আর ‘বিদেশি ভাষা’ হিসাবে গণ্য করা উচিত? মহামান্য প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি ভি. মোহানাকে নিয়ে গঠিত সর্বোচ্চ আদালতের তিন সদস্যর একটি বেঞ্চ গত ২৮ সেপ্টেম্বর, ২০২৬ সিবিএসসি বোর্ডের এই শিক্ষাবর্ষ থেকে ত্রিভাষা নীতি বাস্তবায়নের বিরুদ্ধে করা একটি মামলার শুনানি চলাকালীন এই মন্তব্য করেছেন।

সর্বোচ্চ আদালত বলেছে, ভারতের মাটিতে ইংরেজির শিকড় এত গভীর পর্যন্ত পৌঁছে গিয়েছে যে, এই ভাষাটিকে কি সত্যিই আর ‘নন-ইন্ডিজিনাস ল্যাঙ্গোয়েজ’ বলা যায়? এই মামলার আরেকটি শুনানি রয়েছে ছয় সপ্তাহ পরে। আশা করা যায়– এই বিষয়টি নিয়ে আদালতের সিদ্ধান্ত সেদিন খানিকটা হলেও জানতে পারা যাবে। সিদ্ধান্ত কী হতে পারে– তার খানিকটা ইঙ্গিত অবশ্য আদালতের পর্যবেক্ষণে পাওয়া গিয়েছে। সর্বোচ্চ আদালত ইংরেজি ভাষাকে বিদেশি ভাষা বলা যাবে কি না, এই প্রশ্নের যে-উত্তরই দিক না কেন, এখনকার ভারতে সম্ভবত উত্তরের চেয়ে এ প্রশ্নটিই অনেক বেশি গুরুত্বপূর্ণ। ইংরেজিকে আমরা আর বিদেশি ভাষা হিসাবে দেখব কি না– সে বিষয়ে একটি সিদ্ধান্ত নেওয়ার সময় বোধহয় এবার এসেছে।

এই মামলার আরেকটি শুনানি রয়েছে ছয় সপ্তাহ পরে। আশা করা যায়– এই বিষয়টি নিয়ে আদালতের সিদ্ধান্ত সেদিন খানিকটা হলেও জানতে পারা যাবে।

‘ত্রিভাষা নীতি’ নিয়ে বিতর্কের সূত্রপাতের কেন্দ্রে রয়েছে অবশ্যই জাতীয় শিক্ষানীতি ২০২০। এই শিক্ষা নীতিতেই স্কুলশিক্ষার ক্ষেত্রে ত্রিভাষা নীতির কথা বলা হয়েছে। এই নীতি অনুযায়ী স্কুলশিক্ষার ক্ষেত্রে তিনটি ভাষা শেখার সুযোগ থাকবে এবং এই তিনটি ভাষার মধ্যে দু’টি ভাষাকে অবশ্যই হতে হবে দু’টি ভারতীয় ভাষা। জাতীয় শিক্ষানীতিতে অবশ্য বলা হয়েছে যে, ত্রিভাষা নীতির বাস্তবায়ন করতে গিয়ে কোনও ভাষাই কোনও রাজ্য বা কোনও শিক্ষার্থীর উপর চাপিয়ে দেওয়া হবে না। এই নীতির পক্ষে যুক্তি দেওয়া হয়েছে যে, এর ফলে শিক্ষার্থীদের বহুভাষিক দক্ষতা বৃদ্ধি পাবে, মাতৃভাষা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে, এবং ভারতীয় ভাষাগুলির যথাযথ সংরক্ষণ ও বিকাশ ঘটবে।

আপাতদৃষ্টিতে এরকম একটি নীতি নিশ্চয়ই মন্দ নয়। তবু ইতিমধ্যেই এই ত্রিভাষা নীতি বিরোধিতার মুখে পড়েছে। দক্ষিণের রাজ্যগুলি থেকে বিরোধিতা হয়েছে সবচেয়ে বেশি– কারণ অতীত অভিজ্ঞতার নিরিখে তারা মনে করেছে যে, এই ত্রিভাষা নীতি আসলে দক্ষিণ ভারতের রাজ্যগুলির উপর হিন্দিকে চাপিয়ে দেওয়ার এক কৌশল। এই প্রশ্নও উঠেছে যে, শিক্ষা যেহেতু যুগ্ম তালিকায় রয়েছে, তাই ত্রিভাষা নীতি বাস্তবায়িত করার ক্ষেত্রে রাজ্যগুলির বিরোধিতাকে গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে– তা না হলে আক্রান্ত হবে দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামো। গোলযোগ আরও বেধেছে সিবিএসসি এই বছর থেকেই দেশ জুড়ে এই ত্রিভাষা নীতিকে বাস্তবায়িত করার প্রচেষ্টা নেওয়ায়। সিবিএসসি এই নীতিকে বাস্তবায়িত করতে গিয়ে ইংরেজিকে ভারতীয় ভাষার মর্যাদা দেয়নি। এটিকে রাখা হয়েছে তৃতীয় ভাষার তালিকায়। অর্থাৎ ছাত্রছাত্রীরা যদি ইংরেজিকে ‘তৃতীয় বিদেশি ভাষা’ হিসাবে পড়ে– তাহলে ফ্রেঞ্চ, জার্মান, বা স্প্যানিশ ভাষার মতো বিদেশি ভাষাগুলি পড়ার সুযোগ আর থাকবে না।

জাতীয় শিক্ষানীতিতে অবশ্য বলা হয়েছে যে, ত্রিভাষা নীতির বাস্তবায়ন করতে গিয়ে কোনও ভাষাই কোনও রাজ্য বা কোনও শিক্ষার্থীর উপর চাপিয়ে দেওয়া হবে না। এই নীতির পক্ষে যুক্তি দেওয়া হয়েছে যে, এর ফলে শিক্ষার্থীদের বহুভাষিক দক্ষতা বৃদ্ধি পাবে, মাতৃভাষা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে, এবং ভারতীয় ভাষাগুলির যথাযথ সংরক্ষণ ও বিকাশ ঘটবে।

আগে কিন্তু এই সুযোগ ছিল। কারণ এর আগে প্রথম ভাষা এবং দ্বিতীয় ভাষা হিসাবে বাংলা, হিন্দি, তামিল, গুজরাতি, ইংরেজি-সহ একাধিক ভাষার মধ্যে যে কোনও দু’টি ভাষাকে বেছে নেওয়া যেত। তৃতীয় ভাষাটি ছিল ঐচ্ছিক। এ কথাটি নিশ্চয়ই ভুল নয় যে, ইংরেজিকে যদি বিদেশি ভাষার তকমা লাগিয়ে দেওয়া হয়, তাহলে বিশ্বব্যাপী এই ভাষাটির প্রভাবের কারণে অধিকাংশ ছাত্রছাত্রী তৃতীয় ভাষা হিসাবে জার্মান, ফ্রেঞ্চ বা স্প্যানিশের বদলে এই ভাষাটিকেই বেছে নেবে। তাহলে আগে যতগুলি বিদেশি ভাষা শেখার সুযোগ থাকত, ততগুলি বিদেশি ভাষা শেখার সুযোগ ছাত্রছাত্রীদের কাছে আর থাকবে না। এই ধরনের একটি সিদ্ধান্ত কিন্তু জাতীয় শিক্ষানীতির প্রকৃত লক্ষ্যর সঙ্গে সাযুজ্যপূর্ণ হবে না।

প্রশ্ন হল, ইংরেজিকে কি সত্যিই আমরা বিদেশি ভাষা বলতে পারি? নিশ্চয়ই এই ভাষাটি আমাদের ঔপনিবেশিক শাসকদের ভাষা ছিল। ভারতের মাটিতে ইংরেজি ভাষার জন্ম হয়নি। সেদিক থেকে দেখতে গেলে এটি অবশ্যই বিদেশি ভাষা। এই প্রসঙ্গে কেনিয়ার বিশ্বখ্যাত তাত্ত্বিক লেখক ন্‌গুগি ওয়া থিয়োংগো-র মতটি অবশ্যই প্রণিধানযোগ্য। ন্‌গুগি বলেছিলেন– ভাষা নিছক যোগাযোগের মাধ্যম নয়; ভাষা একটি জনগোষ্ঠীর ইতিহাস, স্মৃতি, সংস্কৃতি ও বিশ্বদৃষ্টির বাহক। তাই যদি ঔপনিবেশিক শাসন থেকে সম্পূর্ণ মুক্তি পেতে নিজেদের ‘ডিকলোনাইজ’ করতে হয়, তাহলে ঔপনিবেশিক শাসন থেকে মুক্তি পাওয়া একটি দেশের নাগরিকদের অবশ্যই সাহিত্যচর্চা এবং শিক্ষার প্রসার ঘটাতে হবে মাতৃভাষায়। তিনি নিজেও তাই ইংরেজি ভাষার পরিবর্তে একটা সময়ের পর মাতৃভাষা গিকুয়ুতে লিখতে শুরু করেছিলেন।

সিবিএসসি এই নীতিকে বাস্তবায়িত করতে গিয়ে ইংরেজিকে ভারতীয় ভাষার মর্যাদা দেয়নি। এটিকে রাখা হয়েছে তৃতীয় ভাষার তালিকায়। অর্থাৎ ছাত্রছাত্রীরা যদি ইংরেজিকে ‘তৃতীয় বিদেশি ভাষা’ হিসাবে পড়ে– তাহলে ফ্রেঞ্চ, জার্মান, বা স্প্যানিশ ভাষার মতো বিদেশি ভাষাগুলি পড়ার সুযোগ আর থাকবে না।

এ যুক্তি নিশ্চয়ই ফেলে দেওয়ার নয়, তবে উল্টো পিঠেও কতগুলি যুক্তি থাকে। তাত্ত্বিকরা দেখিয়েছেন যে, শাসকের ভাষাকেই উপনিবেশিত মানুষ নিজেদের ভাষা করে নিয়ে সেই ভাষা
ব্যবহারের মাধ্যমেই শাসকদের প্রবল প্রতিরোধের মুখে ফেলেছিল। ঠিক যেমনটা শেক্সপিয়রের ‘দ্য টেম্পেস্ট’ নাটকে করেছিল ক্যালিবান। এই প্রশ্নও উঠেছে যে, ডিকলোনাইজেশনের প্রক্রিয়াটি কখনওই খুব সরল প্রক্রিয়া হতে পারে না। উপনিবেশিত মানুষ নিজেকে ডিকলোনাইজ করতে গিয়ে কিছুতেই উপনিবেশ স্থাপিত হওয়ার পূর্বের অবস্থায় নিজেকে ফিরিয়ে নিয়ে যেতে পারে না। একদা উপনিবেশ থাকা পৃথিবীর কোনও দেশে তা হয়ওনি। আজ কি ভারতীয় পুরুষদের পক্ষে কর্মক্ষেত্রে ধুতি-পাঞ্জাবি পরে যাওয়ার পুরনো অভ্যাসে ফিরে যাওয়া সম্ভব, না কি উচিত?

ইংরেজিকে ‘ভারতীয় ভাষা’ বলা যায় কি না– এ নিয়ে স্পষ্ট একটি উত্তর দিয়েছিলেন ভারতীয় ইংরেজি সাহিত্যের প্রথম পর্বের তিন মহারথীর একজন রাজা রাও। তঁার প্রথম উপন্যাস
‘কন্থাপুরা’-র ফরওয়ার্ডে তিনি লিখেছিলেন, ‘ইংলিশ ইজ নট রিয়েলি অ্যান এলিয়েন ল্যাঙ্গোয়েজ টু আস।’ একইসঙ্গে তিনি এটাও বলেছিলেন যে, আমরা ইংরেজদের মতো ইংরেজি লিখতে পারব না, লেখা উচিতও নয়। বলেছিলেন, আমেরিকান ইংরেজির মতো ভারতীয় ইংরেজিও একদিন জগৎসভার স্বীকৃতি পাবে। সাহিত্যক্ষেত্রে এই স্বীকৃতি কিন্তু মিলেছে। এর কারণ ভারতীয় সাহিত্যিকরা ইংরেজি ভাষার ‘ভারতীয়করণ’ করে নিতে পেরেছেন। জনপরিসরে, শিক্ষাঙ্গনে, অফিসকাছারিতে কিন্তু ইংরেজি ভাষাটির ভারতীয়করণ আমরা আজও করে উঠতে পারিনি। এসব ক্ষেত্রে এখনও আমাদের সামনে যে-মডেলটি খাড়া করা হয়, সেটি ব্রিটিশ ইংরেজি, ঔপনিবেশিক শাসকের ইংরেজি। কর্পোরেট সেক্টরে অবশ্য এই ইংরেজিটি হল আমেরিকান ইংরেজি। জেন জি এই ইংরেজির জেনজিকরণ ঘটিয়েছে। কিন্তু তাদের ইংরেজিকেও ‘ভারতীয় ইংরেজি’ বলা যাবে না।

সত্যিটা হল এই যে, এখনও আমরা সর্বসাধারণের ব্যবহারের জন্য একটি ‘ভারতীয় ইংরেজি’ ভাষা তৈরি করে উঠতে পারিনি। এজন্যই সাহিত্য অকাদেমি ইংরেজি ভাষায় সাহিত্য রচনার জন্য পুরস্কার দিলে এই প্রশ্ন ওঠে যে, ইংরেজি কি আসলে একটি ভারতীয় ভাষা? এখনও একটি সর্বভারতীয় স্কুলশিক্ষা বোর্ড ইংরেজি ভাষাকে একটি ‘বিদেশি ভাষা’ হিসাবে বিবেচনা করে। আমরা যদি শিক্ষাঙ্গনে সরকারি কাজে এবং জনপরিসরে যথার্থভাবে ইংরেজি ভাষার ‘ভারতীয়করণ’ ঘটাতে পারি– যেমনটা ভারতীয় ইংরেজি ভাষার সাহিত্যিকরা পেরেছেন– তাহলে হয়তো ভবিষ্যতে আর কোনও দিনই দেশের সর্বোচ্চ আদালতকে এই প্রশ্ন করতেই হবে না যে, ইংরেজিকে কি আর সত্যিই একটি বিদেশি ভাষা বলা যায়?

(মতামত নিজস্ব)

Source: Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Read full article on Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language