Hashtagintro

ইংরেজিতে প্রশ্নে কাত পাক ক্রিকেটার! ‘আপনার নাম কী?’র জবাবে বললেন, ‘ভালো আছি’, ভিডিও ভাইরাল

পাকিস্তানি ক্রিকেটারিদের ইংরেজি জ্ঞান নিয়ে প্রায়ই চর্চা হয়। ভুল ইংরেজি বলে বহুবার ট্রোলের শিকার হয়েছেন মহম্মদ রিজওয়ান, উমর আকমলরা। এবার সেই তালিকায় নাম জুড়ল আরেক পাক তারকার। তিনি হলেন ইফতিকার আহমেদ (Iftikhar Ahmed)। তাঁকে প্রশ্ন করা হল, ‘আপনার নাম কী?’ উত্তর দিলেন, ‘ভালো আছি।’ এই আজব কথোপকথনের ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল।

ক্রিকেটমহলে ‘চাচা’ নামে খ্যাত ইফতিকার। বর্তমানে নেপাল প্রিমিয়ার লিগে খেলছেন। সেখানে তাঁর সাক্ষাৎকার নেন ইজাবেলা থম্পসন। ‘আমেরিকান ক্রিকেট গার্ল’ নামে পরিচিত তিনি। বিশ্বের বিভিন্ন প্রান্তের ক্রিকেট লিগ দেখেন ও সেখানকার হালহকিকত তুলে ধরেন। এবার গন্তব্য নেপাল। সেখানে তিনি ইফতিকারকে জিজ্ঞেস করেন, “আমি আমেরিকান ক্রিকেট গার্ল। আপনার নাম কী?” জবাবে পাক ক্রিকেটার বলেন, “আমি ভালো আছি।” যা শুনে অবাক হয়ে যান খোদ ইজাবেলাও।

ঘটনার ভিভিও সোশাল মিডিয়ায় ভাইরাল। যা দেখে হাসির রোল নেটপাড়ায়। তবে ইফতিকার সত্যিই না বুঝে ভুল উত্তর দিয়েছেন, নাকি ইচ্ছাকৃত মজা করার জন্যই এই কাজ করেছেন তা জানা যায়নি। আসলে পাক ক্রিকেটারদের ইংরেজি বলার দক্ষতা নিয়ে এর আগেও প্রশ্নচিহ্ন উঠেছে। রিজওয়ানকে নিয়ে ট্রোল করা হয়েছে। আকমলের ‘মাদার ফ্রম অ্যানাদার ব্রাদার’ তো মিম দুনিয়ায় ভাইরাল। আরেক পাকিস্তানি ক্রিকেটার সরফরাজ আহমেদও ইংরেজি প্রশ্নে অস্বস্তিবোধ করেছিলেন।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by American Cricket Girl (@americancricketgirl)

তবে ইফতিকার এরপর ইংরেজিতেই উত্তর দেন। তাঁকে জিজ্ঞেস করা হয়, “তরুণ ক্রিকেটারদের কী পরামর্শ দেবেন?” তাতে ৩৬ বছর বয়সি ক্রিকেটার বলেন, “উচ্চ পর্যায়ের ফিটনেস ও জোর মারার দক্ষতা প্রয়োজন।” উল্লেখ্য, পাকিস্তানের হয়ে ৪টি টেস্ট, ২৮ ওয়ানডে ও ৬৬ টি-টোয়েন্টি খেলেছেন ইফতিকার। শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ২০২৪ সালে।

Source: Sangbad Pratidin Sports (Bengali)

Read full article on Sangbad Pratidin Sports (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language