কাজের হাজার ব্যস্ততার মাঝেও ভাইফোঁটার আনন্দে সামিল হন টলিউড সেলেবরা। প্রত্যেকেই নিজের মতো করে এই দিনটি উদযাপন করেন। কেউ বাড়িতে ভাইবোনদের সঙ্গে হইহুল্লোড় করে কাটান তো কেউ আবার রক্তের সম্পর্কের ভাই বা দাদা না হলেও পাতানো দাদার কপালে চন্দনের ফোঁটা দিয়ে ভাইফোঁটা পালন করেন। ভাইফোঁটায় স্রোতের বিপরীতেও হাঁটার নিদর্শন রয়েছে টলিউডে। বাংলা ইন্ডাস্ট্রির অভিনেতা-অভিনেত্রীদের ভাইফোঁটার পাশাপাশি তারকা সন্তান, বিশেষ করে খুদেরা কীভাবে এই বিশেষ দিনে আনন্দ, খুনসুটি করে তা দেখতে অত্যুৎসাহী সাধারণ মানুষ।
এদিন সকাল থেকেই সোশাল মিডিয়ায় সেলিব্রিটি ভাইফোঁটার নানান নজির। কেমন কাটল ইন্ডাস্ট্রির পাওয়ার কাপল রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের দুই খুদে ইউভান, ইয়ালিনির ভাইফোঁটা? রাজকন্যার বয়স মাত্র দু’বছর এগারো মাস। ছোট্ট ইয়ালিনির দ্বিতীয় ভাইফোঁটা। রাজশ্রীর দুই সন্তানের ভাইফোঁটার মুহূর্তের খুনসুটি ছিল উৎসবের বিশেষ আকর্ষণ। ফোঁটা দেওয়ার দাদা-বোনের খুনসুটি, আদরের বোনকে কোলে বসিয়ে আদর করা, ইউভানের পা ছুঁয়ে ইয়ালিনির প্রণাম করার মুহূর্তগুলো ক্যামেরবন্দী করেছেন সুপারমম শুভশ্রী। ভাইফোঁটার এই বিশেষ মুহূর্তগুলো ভাগ করে শুভশ্রীর ক্যাপশন, ‘দুষ্টুমি, খুনসুটি আর অনেকটা ভালোবাসা।’
View this post on Instagram
কাঞ্চন মল্লিক থেকে মানালি দে, দর্শনা বণিক, অভিকা মালাকার, রোহন ভট্টাচার্য, ঐশ্বর্য সেন, অনিন্দিতা বোসের মতো ইন্ডাস্ট্রির সতীর্থরা দুই খুদেকে আদরে-ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন।টেলি অভিনেত্রী মানসী সেনগুপ্তর হাতে হাত ধরে ভাই অধ্যায়কে ভাইফোঁটা দিল আদ্রিয়া। ভাইয়ের জন্য দিদির থালা সাজিয়ে দিলেন মানসী। মায়ের কোলে ছোট্ট অধ্যায়কে ভাইফোঁটা দিল মানসীর মেয়ে। এরপর মিষ্টি মুখ, উপহার আদানপ্রদান সবটাই হাতে ধরে করিয়ে দেন মানসী। ভাইফোঁটা শেষে ভাই-বোনের একে অপরকে জড়িয়ে আদর, ভালোবাসার মুহূর্তটা মা হিসেবে মনের মণিকোঠায় রেখে দেবেন মানসী, সে কথা বলার অবকাশই রাখে না।

জিন্সের প্যান্ট আর কুর্তা পরে ভাইফোঁটায় বাঙালিবাবুর সাজে দেব। বোনের থেকে ফোঁটা নিলেন মেগাস্টার। প্রতি বছরের মতো এবছরও পোশাকশিল্পী অভিষেক রায়ের বাড়ি এসে ফোঁটা দিলেন স্বস্তিকা দত্ত। অভিনেত্রী চৈতি ঘোষাল ও তাঁর ছেলে অমর্ত্যর ভাইফোঁটাও একেবারে জমজমাট। অভিনেতা, বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ও কাজের ব্যস্ততাকে দূরে রেখে উৎসবের আনন্দে গা ভাসিয়েছেন।

View this post on Instagram
View this post on Instagram
ভাইফোঁটার সকালে নজির গড়লেন অভিনেত্রী, সাংসদ কোয়েল মল্লিক। তারকাখচিত আয়োজন নয়, বিশেষ ভাবে সক্ষম ভাই-বোনদের সঙ্গে ভাইফোঁটা কাটিয়েছেন কোয়েল। তাঁদের মুখে হাসি ফোটানোর এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। ভাইফোঁটার মতো পারিবারিক উৎসবকে বৃহত্তর পরিসরে ছড়িয়ে দেওয়ায় কোয়েলের প্রশংসায় পঞ্চমুখ অনুরাগীরা।
