Hashtagintro

ইজরায়েলের সঙ্গে ৮০০০ কোটির চুক্তি! বায়ুসেনার শক্তি বাড়াতে আসছে ৬ উড়ন্ত জ্বালানি ভাণ্ডার

ইজরায়েলের সঙ্গে বড় প্রতিরক্ষা চুক্তির পথে ভারত (India-Israel Defence Deal)। বায়ুসেনার শক্তি বাড়াতে ইজরায়েলের থেকে ৬টি জ্বালানি সরবরাহকারী বিমান কিনতে চলেছে দেশ। চুক্তির মূল্য প্রায় ৮ হাজার কোটি টাকা। সবকিছু ঠিকঠাক থাকলে ইজরায়েলের সংস্থা ইজরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজের (আইএআই) সঙ্গে যৌথভাবে কাজ করবে ভারতীয় সংস্থা হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডের (হ্যাল)।

সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, এই চুক্তির মাধ্যমে ছ’টি ব্যবহৃত বোয়িং ৭৬৭ যাত্রীবাহী বিমান বিনবে ভারত। এরপর সেই বিমানগুলিকে জ্বালানি সরবরাহকারী বিমানে রূপান্তরিত করবে আইএআই। ‘মেক ইন ইন্ডিয়া’র মাধ্যমে এই প্রকল্পের ৩০ শতাংশ কাজ হবে ভারতে। হ্যালের মাধ্যমে বিমানের বিভিন্ন যন্ত্রাংশ, বৈদ্যুতিক সংযোগ, কাঠামোগত পরিবর্তন এবং প্রযুক্তি সংযুক্তির কাজ হতে পারে। বর্তমানে বায়ুসেনার হাতে রাশিয়ায় তৈরি ছ’টি ইলিউশিন আইএল-৭৮ ট্যাঙ্কার বিমান রয়েছে। ২০০৩ সালে প্রথম এই বিমানগুলি বায়ুসেনায় অন্তর্ভুক্ত হয়। কিন্তু বয়স বাড়ার ফলে বিমানগুলির অবস্থা বিশেষ ভালো নয়। রক্ষণাবেক্ষণ ও পরিষেবা খরচও বাড়ছে। তাছাড়া প্রয়োজনের তুলনায় বায়ুসেনার জ্বালানি ট্যাঙ্কারের সংখ্যাও কম। তাই এই চুক্তি বলে জানা যাচ্ছে।

এই চুক্তির মাধ্যমে ছ’টি ব্যবহৃত বোয়িং ৭৬৭ যাত্রীবাহী বিমান বিনবে ভারত। এরপর সেই বিমানগুলিকে জ্বালানি সরবরাহকারী বিমানে রূপান্তরিত করবে আইএআই।

ইজরায়েলের সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, প্রয়োজনীয় ছাড়পত্র এবং চুক্তির প্রক্রিয়া শেষ হলে ২০২৮ থেকে ২০৩০ সালের মধ্যে বিমানগুলি বায়ুসেনার হাতে আসতে পারে। যদিও চুক্তি চূড়ান্ত করতে এখনও অনেকগুলি ধাপ বাকি রয়েছে। যদিও প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, এই চুক্তির মাধ্যমে ৬টি বোয়িং ৭৬৭ বিমান কিনে সেগুলিকে আইএআইয়ের মাল্টি মিশন ট্যাঙ্কার ট্রান্সপোর্টে (এমএমটিটি) পরিণত করা হবে। এই বিমানগুলি শুধু আকাশে জ্বালানি সরবরাহ করবে না। প্রয়োজন অনুযায়ী সেনা পরিবহণ, মালপত্র বহন এবং কৌশলগত বিমান পরিবহণের কাজেও ব্যবহার করা যাবে।

উল্লেখ্য, যুদ্ধক্ষেত্রে দীর্ঘ সময় আকাশে চলাচলের জন্য যুদ্ধবিমানগুলিকে মাঝ আকাশে জ্বালানি ভরতে হয়। এই প্রক্রিয়ায় বিশেষ ধরনের ট্যাঙ্কার বিমান যুদ্ধবিমানের পাশে উড়ে বিশেষ প্রক্রিয়ায় তাতে জ্বালানি সরবরাহ করে। এরফলে বারবার যুদ্ধবিমানকে ঘাঁটিতে ফিরতে হয় না। এবং দীর্ঘক্ষণ ধরে আকাশে ওড়া সম্ভব হয়।

Source: Sangbad Pratidin India (Bengali)

Read full article on Sangbad Pratidin India (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language