Hashtagintro

ইস্টবেঙ্গল ভক্তদের বিতর্কিত অঙ্গভঙ্গি! আইএসএলের প্রথম দু’ম্যাচে নিষিদ্ধ মোহনবাগান ফুটবলার

আইএসএলের প্রথম ম্যাচে মোহনবাগানের প্রতিপক্ষ নর্থইস্ট ইউনাইটেড। তারপর দিল্লি এফসি বিরুদ্ধে ম্যাচ। তার আগে ধাক্কা সবুজ-মেরুন শিবিরে। আইএসএলের প্রথম দু’ম্যাচে খেলতে পারবেন না মিডফিল্ডার দীপক টাংরি। তাঁর উপর নিষেধাজ্ঞা চাপানো হয়েছে। ইতিমধ্যে নর্থইস্ট ম্যাচে ঘোষিত প্রথম দল বা রিজার্ভেও টাংরি নেই।

ঘটনার সূত্রপাত ডুরান্ড ফাইনালে। ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ৪-১ গোলে পরাজিত হয়েছিল মোহনবাগান। ম্যাচের পর ফুটবলাররা যুবভারতীর টানেল দিয়ে নেমে যাচ্ছিলেন। অভিযোগ, সেই সময় ইস্টবেঙ্গল সমর্থকদের উদ্দেশ্য করে অশালীন অঙ্গভঙ্গি করেন মোহনবাগান মিডফিল্ডার। তখনই আশঙ্কা ছিল, শাস্তির কবলে পড়তে পারেন। অবশেষে আইএসএলে মোহনবাগানের প্রথম ম্যাচের আগে শাস্তির খাঁড়া নেমে এল টাংরির উপর।

এর মাঝে আইএফএ শিল্ড ছিল। সেখানেও ফাইনালে ছিল ইস্টবেঙ্গল। সেই ম্যাচে অবশ্যে ১-০ গোলে জেতে মোহনবাগান। ফাইনালে প্রথম একাদশে ছিলেন। দারুণ পারফর্ম করেছিলেন টাংরি। একেবারেই আপুইয়া, থাপাদের অনুপস্থিতি বুঝতে দেননি। ফলে আইএসএলেও তাঁর অভাব অনুভব করতে পারে দিলেমপেরিসের দল। নর্থইস্টের বিরুদ্ধে প্রথম একাদশে মাঝমাঠে সমির জেলকোভিচের সঙ্গে সাহাল, আপুইয়ারা থাকছেন।

দলে নেই জেমি ম্যাকলারেন। সিদ্ধান্ত হয়েছে ১৬ অক্টোবর, দ্বিতীয় ম্যাচের আগে দিল্লিতে দলের সঙ্গে যোগ দেবেন তিনি। তবে মাথায় সাতটি সেলাই নিয়েও দলের সঙ্গে গুয়াহাটিতে গিয়েছেন দেজন ড্রাজিচ। তিনি রিজার্ভে আছেন। অন্যদিকে চোট থাকায় আশিস রাই ও জ্বরের জন্য দলের সঙ্গে যাননি কিয়ান নাসিরি। এদিন মোহনবাগানের নতুন অ্যাওয়ে জার্সি প্রকাশ্যে এসেছে। যেখানে সাদা জার্সিতে পালতোলা নৌকোর প্রতীক রয়েছে।

Source: Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Read full article on Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language