Hashtagintro

উপনির্বাচনের আগে উত্তপ্ত নন্দীগ্রাম! বিজেপি নেতার বাড়ির সামনে বোমাবাজির অভিযোগ

উপনির্বাচনের আগে উত্তপ্ত নন্দীগ্রাম! শনিবার গভীররাতে বিজেপি নেতার বাড়ির সামনে বোমাবাজি। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ উঠেছে। বাড়ির সামনে থেকে কিছু তাজা বোমাও উদ্ধার করেছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নন্দীগ্রাম এক নম্বর ব্লকের গোকুলনগরের বড়বাজার এলাকায় বিজেপি বুথ সভাপতি দীনবন্ধু দাসের বাড়ির সামনে বোমাবাজি করা হয় বলে অভিযোগ। শনিবার রাত ১১টার পর বোমাবাজির ঘটনা ঘটে বলে অভিযোগ। তিন তৃণমূল আশ্রিত দুষ্কৃতি বাড়ির সামনে বোমাবাজি করে পালিয়ে যায় বলে দাবি। কিছু তাজা বোমাও মিলেছে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়।

৬ অক্টোবর নন্দীগ্রামে উপনির্বাচন। আজ রবিবার প্রচারের শেষ দিন। বিকেল পাঁচটা পর্যন্ত ভোট প্রচার করা যাবে। এ দিন সকালে বিজেপি প্রার্থী হাসিরানি রথের সমর্থনে নন্দীগ্রামে শোভাযাত্রা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নন্দীগ্রাম এক নম্বর ব্লকের টেঙ্গুয়া থেকে হাসপাতাল মোড় পর্যন্ত বিরাট শোভাযাত্রা হয়। তার আগের শনিবার রাতে বোমাবাজির ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ঘটনায় কারা যুক্ত তা খতিয়ে দেখা হচ্ছে।

উল্লেখ্য, ছাব্বিশের নির্বাচনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ভবানীপুর ও নন্দীগ্রাম দু’টি আসনেই জেতেন। নিয়ম অনুযায়ী তাঁকে একটি আসন ছাড়তে হয়। তিনি নন্দীগ্রাম ছাড়েন। তাই উপনির্বাচন। এই আসনে বিজেপি প্রার্থী করেছে মুখ্যমন্ত্রীর নিহত আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথের মা হাসিরানি রথকে। এই আসনে মমতা তৃণমূল প্রার্থী দেয়নি। কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে সমর্থন করবে তারা। অন্যদিকে, মুর্শিদাবাদের রেজিনগর আসনেও উপনির্বাচন রয়েছে। নওদার বিধায়ক হুমায়ুন কবীর রেজিনগর আসন ছেড়ে দেওয়ায় সেখানে উপনির্বাচন হচ্ছে।

Source: Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Read full article on Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language