Hashtagintro

একটানা রিল দেখায় মোবাইল কেড়ে নেয় দিদি, অভিমানে ‘আত্মহত্যা’ ৮ বছরের বালকের

বাবা-মা ছিলেন না বাড়িতে। সেই সময় মোবাইলে একাটানা রিল দেখায় বকেছিল দিদি। অভিমানে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করল ৮ বছরের ভাই। মর্মান্তিক এই ঘটনা উত্তরপ্রদেশের জালাউন জেলার। শোকস্তব্ধ গোটা পরিবার। কান্নায় ভেঙে পড়েছেন প্রতিবেশীরাও।

ঘটনাটি গত ৩ নভেম্বরের। জালাউন জেলার ডুঙ্গারপুরওয়া গ্রামে বাসিন্দা পরিবারটি। দেড় বছরের বড় দিদির সঙ্গে মোবাইলে রিল দেখছিল নাবালক। এক সময় ভাইয়ের থেকে ফোন কেড়ে নেয় নাবালিকা দিদি। এরপরই দু’জনের মধ্যে ঝামেলা হয়। এক সময় ঝগড়া বন্ধ করে আলাদা ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয় ৮ বছরের বালক। এরপর গলায় সুতির তোয়ালের ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে।

দীর্ঘ সময় দরজা বন্ধ থাকায় চিন্তায় পড়ে নাবালিকা দিদি। এর মধ্যেই মা-বাবাও বাড়িতে ফেরেন। শেষ পর্যন্ত দরজা ভেঙে বালকের নিথর দেহ উদ্ধরা করা হয়। এই ঘটনায় কান্নার রোল পড়ে যায় বাড়িতে। শোকের ছায়া নামে প্রতিবেশীদের মধ্যেও। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কুথাউন্ড থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। মর্মন্তিক ঘটনার প্রসঙ্গ টেনে অভিভাবকদের প্রতি পুলিশের বার্তা, এই ঘটনায় স্পষ্ট শিশুরাও মোবাইলে কতখানি আসক্ত হয়ে পড়ছে। আইনরক্ষকদের পরামর্শ, সন্তানদের স্ক্রিন টাইম বেঁধে দিন। তাদের উপর সবসময় নজর রাখুন।

Source: Sangbad Pratidin India (Bengali)

Read full article on Sangbad Pratidin India (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language