Hashtagintro

একদিনেই কোটি টাকা! পুজোর আগে যাত্রী ও আয়ে সর্বকালীন রেকর্ড কলকাতা মেট্রোর

কোনওদিন ১০ লক্ষ, কোনও দিন সাড়ে ১০। রোজদিনই যাত্রীসংখ্যার নিরিখে নিত‌্যনতুন রেকর্ড গড়ছে কলকাতা মেট্রো। সোমবার যাত্রীসংখ্যা ও আয়—দু’ক্ষেত্রেই নতুন রেকর্ড গড়ল কলকাতা মেট্রো। একদিনে মেট্রোয় যাতায়াত করলেন ১০ লক্ষ ৫০ হাজার যাত্রী। টিকিট বিক্রি থেকে আয় হয়েছে ১ কোটি ৮৪ লক্ষ টাকা।

কলকাতা মেট্রোর ইতিহাসে একদিনে যাত্রীসংখ্যা ও আয়ের নিরিখে এটাই সর্বোচ্চ রেকর্ড। পুজো শুরুর আগেই গত সোমবার মেট্রোয় এই রেকর্ড যাত্রী হয়েছে। মেট্রোর তরফে জানানো হয়েছে, পুজোর সময় প্রচুর মানুষ কেনাকাটা করতে বেরোচ্ছেন। ফলে ভিড়ও উপচে পড়েছে ট্রেনে। তবে এই যাত্রীসংখ‌্যার রেকর্ড বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে গ্রিন লাইন। এই লাইনে একদিনে যাত্রীসংখ্যা পৌঁছেছে ৩ লক্ষ ১৩ হাজারে, যা সর্বকালীন রেকর্ড। অতীতে এই বিপুল যাত্রী কখনও হয়নি মেট্রোয়। পাশাপাশি, পার্পল লাইনে যাত্রীসংখ্যা ১৩ হাজার এবং ইয়েলো লাইনে ১০ হাজারের গণ্ডি পেরিয়েছে। একই দিনে মেট্রোর বিভিন্ন লাইনে যাত্রীসংখ্যার এই বৃদ্ধি কলকাতার গণপরিবহণ ব্যবস্থায় মেট্রোর গুরুত্ব আরও বাড়িয়ে দিল।

পুজোর দিনগুলোতে এই যাত্রী সংখ্যা ও আয় দুই বাড়তে পারে বলে অনুমান। কারণ, মেট্রো কর্তৃপক্ষ যাত্রীদের সুবিধার্থে সারা রাত মেট্রো পরিষেবা চালানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। ব্লু ও গ্রিন লাইনে সপ্তমীর দুই দিন, অষ্টমী ও নবমীতে রাতভর মেট্রো পরিষেবা মিলবে। ব্যস্ত সময়ে ব্লু লাইনে ৬ মিনিট অন্তর ও গ্রিন লাইনে ৮ মিনিট অন্তর ট্রেন পাওয়া যাবে। ব্লু লাইনে পঞ্চমী ও ষষ্ঠীর দিন মোট ২৮৪টি ট্রেন চলবে। পরিষেবা শুরু হবে সকাল ৬টায়। শেষ ট্রেন মিলবে ১১টায়। ব্যস্ত সময়ে ৬ মিনিট অন্তর চলবে ট্রেন। গ্রিন লাইনে পঞ্চমী ও ষষ্ঠীতে মোট ২৪০টি ট্রেন চলবে। এবার দু’দিন সপ্তমী পড়েছে। তাই পুজোয় চাহিদার কথা মাথায় রেখে দুই সপ্তমী, অষ্টমী ও নবমীতে ব্লু ও গ্রিন লাইনে রাতভর চলবে মেট্রো। ১৭ অক্টোবর থেকে ২০ অক্টোবর পর্যন্ত ব্লু লাইনে দুপুর ১টা থেকে পরিষেবা শুরু হবে। চলবে পরের দিন ভোর ৪টে পর্যন্ত। অন্যদিকে, গ্রিন লাইনে দুপুর দেড়টা থেকে পরেরদিন ভোর ৩টে ৫৯ মিনিট  পর্যন্ত চলবে পরিষেবা।

Source: Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Read full article on Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language