Hashtagintro

এবার উত্তরপ্রদেশে এনকাউন্টার, দিল্লিতে মন্ত্রীর বাড়ির সামনে খুনে অভিযুক্ত দাউদ-ঘনিষ্ট নসিম নিহত

দেশজুড়ে বিভিন্ন রাজ্যে এনকাউন্টার অব্যাহত। চলতি সপ্তাহে দিল্লির আইন মন্ত্রীর বাড়ির কাছে খুন হয়েছিল এক কুখ্যাত দুষ্কৃতী। নেপথ্যে ছিল দু’টি অপরাধ জগতের রেষারেষি। ওই ঘটনায় অভিযুক্ত দাউদ ঘনিষ্ঠ গ্যাংগস্টার ৩৭ বছরের নসিম দুরানিকে খুঁজছিল পুলিশ। শেষ পর্যন্ত উত্তরপ্রদেশে পুলিশি এনকাউন্টারে নিহত হল ওই দাউদ ঘনিষ্ঠ গ্যাংগস্টার।

উত্তরপ্রদেশ পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার গভীর রাতে রাজ্যের বুলন্দশহরে যৌথ অপারেশন চালায় দিল্লি পুলিশ ও নয়ডার স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। গত ১৬ নভেম্বর উত্তর-পূর্ব দিল্লির খাজুরি খাস এলাকায় (দিল্লির মন্ত্রীর বাড়ির কাছে) খুন হয় মুস্তফাবাদের বাসিন্দা ২৬ বছরের সমীর। তাকে লক্ষ্য করে ২০ রাউন্ড গুলি চালানো হয়। রক্তাক্ত যুবককে হাসপাতালে নিয়ে হলেও বাঁচানো যায়নি। তদন্ত সূত্রে দিল্লি পুলিশ জানতে পারে, নসিম দুরানি ও হারুন সফি গ্যাংয়ের রেষারেষিতে ওই হত্যাকাণ্ড ঘটে।

খুন হওয়া সমীর একাধিক অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল। সম্প্রতি একটি ফৌজদারি মামলা সূত্রে জিজ্ঞাসাবাদের জন্য তাকে পুলিশ আটক করেছিল। যদিও জিজ্ঞাসাবাদের পর তাকে ছেড়ে দেওয়া হয়। এরপরই গত ১৬ নভেম্বর তাঁকে গুলিতে ঝাঁজরা খুন করা হয়। অন্যদিকে, অভিযুক্ত নসিম দুরানি ওরফে ‘রিজওয়ান’ একদা দাউদের ডানহাত ছোটা শাকিলের ঘনিষ্ঠ বলেই অপরাধ জগতে পরিচিত। ২০১৬ সালে নসিম জেলবন্দি গ্যাংস্টার ছোট রাজনকে হত্যার দায়িত্ব পায়। ‘সুপারি’ দিয়েছিল ছোটা শাকিল।

মাঝে পাক-কানাডিয়ান সাংবাদিক তারেক ফাতাহকে হুমকি দেওয়ার অভিযোগে নসিমকে গ্রেপ্তার করা হয়েছিল। খুন, খুনের চেষ্টা, ডাকাতি-সহ মোট ২০টি ফৌজারি মামলা ছিল তার বিরুদ্ধে। পুলিশের খাতা ‘মোস্ট ওয়ান্টেড’ বুলন্দশহরের বাসিন্দা নসিম দুরানি মাথার দাম ছিল ৫০ হাজার টাকা। দিল্লির উত্তর-পূর্বাঞ্চলে অপরাধ জগতে ক্রমশ নিজের আধিপত্য বাড়াচ্ছিল। বৃহস্পতিবারের এনকাউন্টারে একটি অন্ধকার অধ্যায়ের সমাপ্তি হল।

Source: Sangbad Pratidin India (Bengali)

Read full article on Sangbad Pratidin India (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language