ভারতের জনপ্রিয় চ্যাটবটগুলোর মধ্যে অন্যতম চ্যাটজিপিটি। নির্ভুল ছবি তৈরি করা থেকে শুরু করে কোড লেখা, যে কোনও কাজে তুখড় এটি। তবে সমস্যা হচ্ছে, ওপেনএআই বিনামূল্যে বিভিন্ন ফিচারের ব্যবহারের উপর কড়াকড়ি বাড়িয়েছে। ফলে চাইলেই ফ্রিতে সবফিচারের সুবিধা আর মেলে না। কিন্তু জানেন কি এখনও অনেক ব্যবহারকারীকেই বিনামূল্যে ‘চ্যাটজিপিটি প্লাস’-এর মতো প্ল্যানগুলো বিনামূল্যে ব্যবহারের সুযোগ দিচ্ছে ওপেনএআই। কিন্তু কীভাবে পাবেন? চলুন আজ জেনে নেওয়া যাক সেগুলোই।
জানা গিয়েছে, এই অফারটি সবার জন্য নয়। সব নতুন ব্যবহারকারী এর জন্য যোগ্য কি না, নাকি কেবল নির্বাচিত কিছু অ্যাকাউন্টের জন্যই এই সুবিধা দেওয়া হচ্ছে তা এখনও খোলসা করেনি ওপেন এআই। যাদের আগে থেকেই ‘ChatGPT Go’ সাবস্ক্রিপশন রয়েছে, তারা বিনামূল্যে ‘Plus’ অফারে স্যুইচ বা পরিবর্তন করতে পারবেন কি না, তাও অজানা। যেসব ব্যবহারকারী বর্তমানে ১২ মাসের বিনামূল্যে ‘ChatGPT Go’ সাবস্ক্রিপশন ব্যবহার করছেন, তাদের বিশেষ সতর্ক থাকা প্রয়োজন। কারণ, ‘Plus’-এ স্যুইচ করলে তাদের বর্তমান ‘Go’ সুবিধাটি বাতিল বা বন্ধ হয়ে যেতে পারে।
কীভাবে বুঝবেন আপনি বিনামূল্যে বাড়তি সুবিধা পাওয়ার যোগ্য কি না?
১. প্রথমে ChatGPT-এর ওয়েবসাইট বা অ্যাপ খুলুন। মোবাইল নম্বর বা ইমেল দিয়ে সাইন-ইন করুন।
২. আপনার প্রোফাইল ছবিতে ট্যাপ করুন।
৩. প্ল্যান আপগ্রেড অপশনটি বেছে নিন।
৪. ChatGPT Plus সাবস্ক্রিপশনটি খুঁজে বের করুন।
৫. দেখুন ‘Claim Free Offer’ অপশন রয়েছে কি না।
৬. থাকলে নির্দেশ অনুযায়ী পদক্ষেপ করুন। প্রয়োজনে পেমেন্ট ও ভেরিফাই করুন। ব্যস আপনার কাজ শেষ। এরপরই বিনামূল্যেই পাবেন চ্যাটজিপিটির বিশেষ ফিচারগুলো।
