Hashtagintro

এবার কলকাতায় এল ক্লাসিকো! নভেম্বরে যুবভারতীতে রিয়াল মাদ্রিদ-বার্সেলোনার মহাদ্বৈরথ

ব্রাজিল-উরুগুয়ে ম্যাচের পর ফের কলকাতায় চমক! এবার যুবভারতীতে মুখোমুখি হবে এল ক্লাসিকো। বিরাট উদ্যোগ রাজ্য ক্রীড়া দপ্তরের। জানা গিয়েছে, আগামী ২৫ নভেম্বর যুবভারতীতে নামবে রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা। তবে বর্তমান স্কোয়াড নয়। শীতের শুরুতে কলকাতায় দেখা যাবে দুই প্রধানের কিংবদন্তিদের। যার মধ্যে থাকতে পারেন পর্তুগালের কিংবদন্তি ফুটবলার লুই ফিগো। 

বিশ্ব ক্লাব ফুটবলের অন্যতম জনপ্রিয় দ্বৈরথ এল ক্লাসিকো। রিয়াল মাদ্রিদ বনাম বার্সেলোনা ম্যাচ নিয়ে শুধু স্পেন নয়, গোটা দুনিয়া দু’ভাগে বিভক্ত হয়ে যায়। লিওনেল মেসি-ক্রিশ্চিয়ানো রোনাল্ডোদের দ্বৈরথ পেরিয়ে এখন ভিনিসিয়াস জুনিয়র-লামিনে ইয়ামালদের লড়াই চলে। বিশ্ব জুড়ে ফ্যান-ফলোয়ার্স রয়েছে এই দুই ক্লাবের। বাংলাতেও রয়েছেন প্রচুর সমর্থক। তারা এবার প্রিয় ক্লাবের কিংবদন্তি তারকাদের মাঠে দেখার সুযোগ পাবেন। কিছুদিন আগে কলকাতায় খেলে গিয়েছে ব্রাজিল ও উরুগুয়ে। দুই বিশ্বজয়ী দলের পর বিশ্বের দুই সেরা ক্লাবের ফুটবল দ্বৈরথ দেখবে তিলোত্তমা।

[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]

Source: Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Read full article on Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language