Hashtagintro

এবার পাহাড় ভাঙল শিমলায়! পাথর-মাটির নিচে বহু গাড়ি, পরিত্রাহী চিৎকার, প্রকাশ্যে ভিডিও

গত ২৬ আগস্ট নেপালে হড়পা বান ও ভূমিধসে মৃত্যু হয়েছে ১৪৫৫ জনের। ওই ঘটনার পর ভারতের একাধিক রাজ্যেও দেখা গিয়েছে প্রকৃতির ভয়াল রূপ। এবার হিমাচলপ্রদেশের (Himachal Pradesh) সিমলার ধল্লি-সঞ্জৌলি বাইপাসে প্রকৃতির নির্মম ধ্বংসযজ্ঞ। তাসের ঘরের মতো ভেঙে পড়ল পাহাড়ের একাংশ। কিছু বোঝার আগেই বিরাটাকার একাধিক পাথর রাস্তায় নেমে আসে। ব্যস্ত পথে তখন সারিবদ্ধ গাড়ি। বেশ কয়েকটি গাড়ি শিলাখণ্ড ও পাহাড় থেকে নেমে আসা মাটিতের নিচে চাপা পড়ে। যদিও কপাল জোড়ে বেঁচে যান গাড়ির ভিতরে থাকা লোকেরা। প্রকাশ্যে এসেছে সেই ভয়ংকর ভিডিও।

বর্ষার মরশুমে হিমালয় পাহাড়ের সর্বত্রই বিপজ্জনক হয়ে উঠছে। সমাজমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, ধল্লি-সঞ্জৌলি বাইপাসে যানজটে আটকে পর পর দাঁড়িয়ে রয়েছে অসংখ্য গাড়ি। চারপাশের মনোরম প্রাকৃতিক সৌন্দর্য আচমকাই পালটে যায়। হঠাৎই পাহাড়ে একাংশ ভেঙে নেমে আসে রাস্তার উপরে। বিরাট শিলাখণ্ডগুলি সাক্ষাৎ মত্যুদূতের মতো আছড়ে পড়ে গাড়ির উপরে। ভিডিওতে দেখা গিয়েছে, প্রাণভয়ে পরিত্রাহী চিৎকারে করে গাড়ি ছেড়ে পালাচ্ছেন অনেকে। মুহূর্তে ধুলোর মেঘে ঢেকে যায় গোটা এলাকা।

এখনও পর্যন্ত এই ঘটনায় হতাহতের খবর মেলেনি। তবে বেশ কয়েকটি গাড়ি মারাত্মকভাবে ক্ষতি হয়েছে বলেই খবর। ভিতরে মানুষ আটকে রয়েছেন কিনা তা স্পষ্ট নয়। আচমকা ভূমিধসের কারণে রাস্তা বন্ধ হয়ে যায়। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া যানবাহন ও লোকজনকে উদ্ধারের জন্য জেসিবি যন্ত্রের সাহায্য নেওয়া হচ্ছে। ঘটনাস্থলে পৌঁছেছেন স্থানীয় প্রশাসন ও পুলিশকর্মীরা। কয়েক টন ওজনের পাথর সরাতে বেগ পেতে হচ্ছে উদ্ধারকারীদের। ‘অনাথ নাগরিক’ নামের এক্স হ্যান্ডেলে পোস্ট করা ভিডিওটি দেখে শিউরি উঠছেন নেটিজেনরা। 

Source: Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Read full article on Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language