Hashtagintro

ওবিসি-কাঁটা উপড়ে নবম ও দশমের শিক্ষক নিয়োগে পদক্ষেপ, সংশোধিত তালিকা প্রকাশ এসএসসির

রাজ্যে সরকার বদলের পর বিভিন্ন সরকারি ক্ষেত্রে নিয়োগে স্বচ্ছতা আনা হয়েছে। দ্রুত ও স্বচ্ছতার সঙ্গে শূন্যপদ পূরণের লক্ষ্যে একাধিক পদক্ষেপ করা হয়েছে। বিশেষ নজর শিক্ষক নিয়োগে। গত কয়েকবছর ধরে তাতে যেমন স্বজনপোষণ হয়েছে বলে কেন্দ্রীয় তদন্তে উঠে এসেছে, সেই ‘কলঙ্ক’ ঘোচাতে বদ্ধপরিকর শুভেন্দু অধিকারীর সরকার। এবার ওসিবি সংরক্ষণে জটিলতাও কেটেছে। ফলে নিয়োগে গতি বেড়েছে। এবার দ্বিতীয় এসএলএসটি নবম ও দশমের সহকারী শিক্ষক পদের জন্য প্রার্থীদের সংশোধিত প্রাথমিক তালিকা প্রকাশ করল এসএসসি। ইন্টারভিউতে কারা ডাক পাবেন, সেই নাম রয়েছে তালিকায়।

সোমবার কমিশনের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, কলকাতা হাইকোর্টের ১৪ সেপ্টেম্বরের নির্দেশিকা এবং অনগ্রসর কল্যাণ দপ্তরের নির্দেশিকা মেনে এসএসসি এই সংশোধিত তালিকা প্রস্তুত করা হয়েছে। যোগ্য প্রার্থীদের এই সংশোধিত তালিকাটি স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট (https://westbengalssc.com) এবং হেল্পডেস্ক ওয়েবসাইটে (https://wbsschelpdesk.com) আপলোড করা হয়েছে।

জানা গিয়েছে, সফল প্রার্থীদের নথিপত্র যাচাই, ইন্টারভিউ এবং ক্লাস টিচিং বা লেকচার ডেমনস্ট্রেশন হবে। কবে, কখন প্রার্থীরা এই সুযোগ পাবেন, সেই সময়সূচি খুব দ্রুতই কমিশনের ওয়েবসাইটের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। প্রার্থীরা কমিশনের অফিসিয়াল পোর্টালগুলিতে লগ-ইন করে নিজেদের নাম ও রোল নম্বর এন্ট্রি করলেই তা জানতে পারবেন। এসএসসির নতুন তালিকা প্রকাশ করায় খুশি চাকরিপ্রার্থীরা। অনেকেই মনে করছেন, এতদিনের বঞ্চনা শেষ হতে চলেছে। এবার তাঁরা যোগ্যতা অনুযায়ী চাকরি পাবেন। পাশাপাশি এই নিয়োগ আটকে থাকায় রাজ্যের সরকারি স্কুলগুলিতে যে শিক্ষক সংকট দেখা গিয়েছে, তারও দ্রুত সুরাহা মিলবে। ছাত্র-শিক্ষকের অনুপাত যথাযথ হয়ে উঠবে। মসৃণ গতিতে এগোবে রাজ্যের শিক্ষা ব্যবস্থা।

Source: Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Read full article on Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language