Hashtagintro

‘ককরোচ’ দীপকে কেজরিওয়ালের পুতুল! জাভেদ আখতারের মন্তব্যে তোলপাড়, মুখ খুললেন বর্ষীয়ান গীতিকার

যে কোনও সামাজিক ইস্যুতে নিজস্ব মতপ্রকাশের জন্য বিশেষ পরিচিত বলিউডের বর্ষীয়ান গীতিকার জাভেদ আখতার। বেশ কিছু মন্তব্যের কারণে ধেয়ে আসে ‘মুসলিমবিদ্বেষী’ কটাক্ষ। নিন্দুক, সমালোচকদের মার্জিত শব্দচয়নেই ‘সবক’ শিখিয়েছেন বরাবর। এবার তাঁর বিরুদ্ধে ‘ককরোচ’-এর প্রতিষ্ঠতা অভিজিৎ দীপকে সম্পর্কে ভুল তথ্য রটানোর অভিযোগে ফুঁসে উঠলেন জাভেদ আখতার। এক্স হ্যান্ডলে আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে নিজের অবস্থান স্পষ্ট করলেন এই প্রবীণ ভারতীয় চিত্রনাট্যকার ও গীতিকার।

অভিযোগ, সোশাল মিডিয়ায় বেশ কয়েকটি পোস্টে দাবি করা হয়েছে, জাভেদ আখতার ‘আরশোলা’ দীপকেকে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের ‘পুতুল’ বলে কটাক্ষ করেছেন। শুধু তাই নয়, বিজেপি বিরোধী এজেন্ডা চালাচ্ছেন বলেও মন্তব্য করেছেন জাভেদ আখতার। নেটভুবনে আলোড়ন সৃষ্টি করতেই ড্যামেজ কন্ট্রোলের জন্য আসরে নেমেছেন প্রবীণ গীতিকার। নিজের পক্ষে সাফাই দিতে সোশাল মিডিয়ার চেয়ে ভালো অস্ত্র আর কীই বা হতে পারে!

Javed Akhtar says Hindus speak openly but Muslim do not including Asaduddin Owaisi
জাভেদ আখতার। ছবি: সোশাল মিডিয়া

তাই নিজকে নির্দোষ প্রমাণ করতে এক্স হ্যান্ডলে লিখলেন, ‘আমি জাভেদ আখতার। সবাইকে জানাতে চাই সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এই খবর সম্পূর্ণ ভিত্তিহীন, ভুয়ো। যেখানে বলা হয়েছে আমি সিজেপির সমালোচনা করেছি, অভিজিৎ দীপিকের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করেছি, এর থেকে ভুয়ো খবর আর কিছু হতে পারে না।’

এই ঘটনায় কিছুটা অবাকও হয়ে জাভেদ আখতার তাঁর পোস্টে আরও যোগ করেছেন, ‘আমি অবাক হচ্ছি যাঁরা দীপকে এবং সিজেপির বিরোধীতা করছেন তাঁরা নিজেদের বক্তব্যের বিশ্বাসযোগ্যতা বাড়াতে আমার মতো একজনকে ব্যবহার করতে হচ্ছে! এ কী কাণ্ড! অত্যন্ত দুঃখজনক।’

Source: Sangbad Pratidin Business (Bengali)

Read full article on Sangbad Pratidin Business (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language