Hashtagintro

‘ককরোচ’ বিক্ষোভে অনুপস্থিতির জন্য দীপকের কাছে ক্ষমাপ্রার্থী নানা! ভিডিও ভাইরাল হতেই প্রকাশ্যে কোন সত্য?

বৃহস্পতিবার সকালে গোয়ার বাসভবনে অচৈতন্য অবস্থায় পাওয়া যায় নানা পাটেকরকে। হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। ৪৫ মিনিট ধরে শত চেষ্টার পর ব্যর্থ হন চিকিৎসকরা। বর্ষীয়ান অভিনেতার অকাল প্রয়াণে যখন মায়ানগরী শোকস্তব্ধ তখন একের পর এক বিস্ফোরক মন্তব্য তনুশ্রী দত্তের। এর মাঝেই আবার সোশাল মিডিয়ায় ভাইরাল প্রয়াত অভিনেতা নানা পাটেকরের ভিডিও। ‘ককরোচ’ সমর্থনে কোমর বেঁধে ময়দানে নামতে চেয়েছিলেন! কিন্তু, অনুপস্থিতির কারণে ‘আরশোলা’র প্রতিষ্ঠতা অভিজিৎ দীপকের কাছে ক্ষমা চেয়েছেন।

এই ভিডিও প্রকাশ্যে আসতেই হইচই। নানা পাটেকরের মৃত্যুর পর এই ভিডিও সামনে আসায় অনেকেই এর সত্যতা নিয়ে সংশয় প্রকাশ করেছেন। জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে যন্তর মন্তরে ‘ককরোচ’-এর প্রতিবাদ উত্তাল রাজধানী। এহেন উত্তপ্ত পরিস্থিতিতে সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ছে একাধিক ভুয়ো তথ্য। দুর্ভাগ্যবসত রেয়াত করা হল না প্রয়াত অভিনেতা নানা পাটেকরকেও। একটি পুরনো ভিডিও ছড়িয়ে দাবি করা হচ্ছে, প্রয়াত অভিনেতা অভিজিৎ দীপককে প্রতিবাদ কর্মসূচিতে যোগ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত সেখানে উপস্থিত হতে না পারায় তিনি একটি ভিডিও বার্তায় ক্ষমা চেয়েছিলেন।

ভাইরাল ভিডিওটিতে শোনা যাচ্ছে নানা পাটেকরকে মারাঠি ভাষায় দুঃখপ্রকাশ করে দীপকের কাছে ক্ষমা চাইছেন। কিন্তু সত্যিই নানা পাটেকর অভিজিতের কাছে ক্ষমাপ্রার্থী? যে ব্যক্তিকে দেখা যাচ্ছে, তিনি নিঃসন্দেহে নানা পাটেকর। তবে তাঁর বক্তব্যকে ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে। আসলে প্রযোজক অভিজিৎ ঘোলাপের আয়োজিত নাফা মারাঠি চলচ্চিত্র উৎসবে অনুপস্থিতির কারণে জন্য ক্ষমা চেয়েছিলেন নানা পাটেকর। ভুয়ো ভিডিও লিংক:

এই দাবির সবচেয়ে বড় প্রমাণ, সাম্প্রতিক অতীতে অভিজিৎ ঘোলাপ নিজেই ভিডিওটি ইনস্টাগ্রামে শেয়ার করেছিলেন। ভিডিওটির ক্যাপশনে লিখেছিলেন, ‘নানা নাফা মারাঠি চলচ্চিত্র উৎসবে উপস্থিত থাকতে পারেননি এবং প্রতিশ্রুতি দিয়েছিলেন যে এ বছর আসবেন। আমরা আপনাকে মিস করব।’ প্রকৃত ভিডিও লিংক:

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Abhi Gholap (@abhisgholap)

 

Source: Sangbad Pratidin Entertainment (Bengali)

Read full article on Sangbad Pratidin Entertainment (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language