Hashtagintro

কফি বানানোর মন্ত্রে সাফল্য! অতীত নিয়ে আক্ষেপও রাহুলের, ‘আরও ১০-১৫টা টেস্ট বেশি খেলতাম’

ওয়ানডে হোক বা টেস্ট, নতুন ‘ডিপেন্ডবল’ পেয়ে গিয়েছে ভারত। ঘটনাচক্রে তাঁর নামও রাহুল। তবে দ্রাবিড় নন, নামের আগে কানাউর লোকেশ। ম্যানেজমেন্ট যেখানে বলবে, সেখানে ব্যাট করতে নামবেন। প্রয়োজনে উইকেটকিপিং করবেন। টেস্টে ওপেন করে রেকর্ড গড়বেন। ওয়ানডেতে ম্যাচ ফিনিশ করবেন। আবার আইপিএলেও কেএল রাহুলের ব্যাটে রানের ফুলঝুরি। তবে আক্ষেপ আছে, দুঃখ আছে। অনেক ভুলও করেছেন। নিউজিল্যান্ডে প্রথম টেস্টের পর অতীত নিয়ে মুখ খুললেন রাহুল।

বিসিসিআই’কে দেওয়া সাক্ষাৎকারে রাহুল বলছেন, “একটা সময় ছিল, আমি তিন ফরম্যাটেই খেলতাম। টি-টোয়েন্টি বা ওয়ানডেতে ব্যাটে-বলে করতে হয়। আবার তার একসপ্তাহ পরেই হয়তো টেস্ট খেলতে হল। সেই সময় বল ছাড়তে অসুবিধা হত। যতটা সম্ভব দেরিতে খেলতে হত। সেই পরিবর্তনটা আমি আনতে পারিনি।” তারপর? রাহুল বুঝলেন, টেস্ট খেলা মানে শুধু বল ছাড়া নয়। তার জন্য মানসিক প্রস্তুতিও দরকার। তিনি বলছেন, “টেস্টের জন্য সম্পূর্ণ অন্য ধরনের প্রস্তুতি দরকার। ওয়ানডের থেকে তা আলাদা।”

কীভাবে সেই পার্থক্য করলেন? রাহুল বলছেন, “ধৈর্য ধরেছি। কফি বানানোর ক্ষেত্রে একটা ভুল হলেই স্বাদ নষ্ট হয়ে যায়। টেস্ট ক্রিকেটও তাই। একটা ভুল হলে পুরো ইনিংসটা নষ্ট হয়ে যাবে। একটা বাজে শটে তিন-চার ঘণ্টার পরিশ্রম ব্যর্থ। ৩৬-৩৭ রান করে ফিরে যেতে হবে। আমি সেগুলো নিয়ে ভেবেছি। কফি বানানোর মতো ব্যাটিং নিয়েও খেটেছি।” তাছাড়া চোট সমস্যাও ছিল। রাহুল বলছেন, “চোট না পেলে হয়তো ১০-১৫টা টেস্ট বেশি খেলতাম। অতীতে ফিরলে মনে হয়, এই একটা জিনিসই বদলাতে চাই।”

তাঁর সংযোজন, “একজন অ্যাথলিটকে হোমওয়ার্ক ভালো করে করতে হয়। যে কোনও সিরিজ খেলার আগে ভালো প্রস্তুতি নিই। কী প্রয়োজন সেটা বুঝে নেওয়ার চেষ্টা করি। যেগুলো সমস্যা করতে পারে, সেগুলোর জবাব খোঁজার চেষ্টা করি। নিউজিল্যান্ড টেস্টের আগে পাঁচ-ছয় মাস এই নিয়ে ভেবেছি। একই ঘটনা ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার ক্ষেত্রেও। আমার কাছে ধারাবাহিকতাই আসল। আর বিভিন্ন জায়গায় ব্যাট করতে হলে মানসিকভাবে খুব শক্তিশালী হওয়া দরকার।”

Source: Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Read full article on Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language