Hashtagintro

কলকাতায় পা রাখল ওড়িশার জনপ্রিয় অরুন্ধতী জুয়েলার্স, ধনতেরাসে থাকছে দুর্দান্ত অফার!

ওড়িশার গণ্ডি পেরিয়ে এবার তিলোত্তমা কলকাতায় পা রাখল জনপ্রিয় জুয়েলারি ব্র্যান্ড ‘অরুন্ধতী জুয়েলার্স’ (Arundhati Jewellers)। দীর্ঘ ২৬ বছরের বিশ্বাস আর ঐতিহ্যের হাত ধরে ক্যামাক স্ট্রিটে শুরু হতে চলেছে তাদের নতুন গৌরবময় অধ্যায়। ওড়িশার বাইরে এটিই তাদের প্রথম শাখা।

কলকাতার প্রাণকেন্দ্রে ২২, ক্যামাক স্ট্রিটে ৩৫০০ বর্গফুট জুড়ে ছড়িয়ে রয়েছে এই বিশালাকার শোরুমটি। গত ২৬ বছর ধরে ওড়িশার ৪ কোটি মানুষের অটুট ভালোবাসা আর বিশ্বাসকে সম্বল করে এগোচ্ছে এই জুয়েলারি ব্র্যান্ড। এবার সেই বিশেষ উষ্ণতা ও বিশ্বস্ততার অভিজ্ঞতার ভাগ পাবেন কলকাতার মানুষও।

আগামী ১ নভেম্বর সকাল ১১টায় এক বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এই শোরুমের পথচলা শুরু হচ্ছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন ওড়িশার জনপ্রিয় অভিনেত্রী তথা ব্র্যান্ড অ্যাম্বাসাডর অর্চিতা সাহু ও শিবানী সঙ্গীতা। সঙ্গে থাকছেন টলিউডের জনপ্রিয় মুখ কৌশানী মুখার্জিও।

১০ হাজারেরও বেশি এক্সক্লুসিভ ডিজাইন
ভারতের দক্ষ কারিগরদের নিপুণ হাতে তৈরি ১০০% HUID হলমার্কযুক্ত সোনা ও হিরের গয়নার বিশাল সম্ভার রয়েছে এখানে। শিল্পকলা ও সংস্কৃতির অপূর্ব মেলবন্ধনে তৈরি হয়েছে প্রতিটি গয়না।

ফাইভ স্টার প্রমিস সার্ভিসেস
অরুন্ধতী থেকে সোনা বা হিরের গয়না কিনলে মিলবে লাইফটাইম ফ্রি সার্ভিস ও ফ্রি ইনস্যুরেন্স। পুরোনো সোনা বদল করলে মিলবে শতভাগ এক্সচেঞ্জ ভ্যালু। থাকছে আকর্ষণীয় উপহার ও বিশেষ ছাড়।

অরুন্ধতী বন্ধকলা
গয়নার পাশাপাশি ওড়িশার ঐতিহ্যকে তুলে ধরতে ‘অরুন্ধতী হ্যান্ডলুম রিসার্চ সেন্টার’-এর মাধ্যমে থাকছে প্রিমিয়াম সম্বলপুরী এবং ঐতিহ্যবাহী হ্যান্ডলুম সিল্ক শাড়ির এক্সক্লুসিভ কালেকশন।

স্বর্ণ সমৃদ্ধি যোজনা
‘গোল্ড মাইন’ ও ‘গোল্ড প্লাস’-এর মতো মাসিক স্বর্ণ ক্রয় যোজনার মাধ্যমে সহজেই পছন্দের গয়না কেনার সুযোগ মিলবে। ডিজিটাল অ্যাপের মাধ্যমেও এতে নাম নথিভুক্ত করা যাবে।

গ্র্যান্ড ইনঅগারাল অফার
কলকাতাবাসীর জন্য রয়েছে একগুচ্ছ বিশেষ অফার:

  • সমস্ত ২২ ক্যারেট HUID হলমার্কযুক্ত সোনার গয়নায় ফ্ল্যাট ৯.৯৯% মেকিং চার্জ।
  • প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার।
  • ৮০ জন গ্রাহকের মধ্যে একজনের লাখপতি হওয়ার সুযোগ।
  • প্রিমিয়াম হ্যান্ডলুম ও সম্বলপুরী শাড়িতে ২০ শতাংশ পর্যন্ত ছাড়।

প্রতিষ্ঠাতা ও ম্যানেজিং ডিরেক্টর শ্রী ব্রহ্মানন্দ মেহের জানান, মহাপ্রভু শ্রীজগন্নাথ ও মা কালীর আশীর্বাদ নিয়ে দুই রাজ্যের সংস্কৃতিকে একসূত্রে বাঁধতেই এই প্রয়াস। বিশুদ্ধতা ও গুণমান বজায় রেখে কলকাতার মানুষের মন জয় করতে তাঁরা প্রস্তুত। আগামী ১ নভেম্বর ক্যামাক স্ট্রিটের এই অনুষ্ঠানে সমস্ত নাগরিক ও সংবাদমাধ্যমের প্রতিনিধিদের সাদর আমন্ত্রণ জানানো হয়েছে।

Source: Sangbad Pratidin Lifestyle (Bengali)

Read full article on Sangbad Pratidin Lifestyle (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language