Hashtagintro

কলকাতায় বসে বিহারের তথ্য দিয়ে অভিনব জালিয়াতি! কোটি টাকা হাতিয়ে কাঠগড়ায় ব‌্যাঙ্ক ম‌্যানেজার

প্রায় পৌনে তিন কোটি টাকার জালিয়াতির অভিযোগে কাঠগড়া খোদ ব্যাঙ্কের ম্যানেজার! বিহারের বিদ্যুৎ সংস্থার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে জাল চেকের মাধ্যমে ওই বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ। এই ব‌্যাপারে একটি রাষ্ট্রায়ত্ত ব‌্যাঙ্কের পোস্তা শাখার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে উত্তর কলকাতার জোড়াবাগান থানায়। শুরু হয়েছে তদন্ত।

পুলিশ জানিয়েছে, অভিযোগ অনুযায়ী, ওই ব‌্যাঙ্কের ম‌্যানেজার আরও কয়েকজনের সঙ্গে ষড়যন্ত্র করে বিহারের বিদ্যুৎ সংস্থার অ্যাকাউন্ট সংক্রান্ত একাধিক গোপন তথ্য সংগ্রহ করেন। ওই অ‌্যাকাউন্টটি রয়েছে বিহারের পাটনার শাস্ত্রীনগর শাখায়। সেই সূত্রেই ওই বিশেষ অ্যাকাউন্টের অব্যবহৃত চেকের বিবরণ, জমা টাকার পরিমাণ ও নমুনা স্বাক্ষরের মতো গুরুত্বপূর্ণ তথ্য তিনি ওই সহযোগীদের হাতে তুলে দেন। ওই তথ‌্যগুলির ভিত্তিতেই জালিয়াতি চক্রটি জাল চেক তৈরি করে। গত ৮ অক্টোবর থেকে ৩১ অক্টোবরের মধ্যে বিভিন্ন ব‌্যাঙ্কের ৫৬টি জাল চেককে আসল বলে দেখিয়ে ওই অ্যাকাউন্ট থেকে ২ কোটি ৭২ লাখ ৭১ হাজার ৫০০ টাকা বেআইনিভাবে তুলে নেওয়া হয়।

এরপর ওই টাকা অন‌্যান‌্য অ‌্যাকাউন্টে ট্রান্সফার করা হয়। সম্প্রতি বিহারের বিদ্যুৎ সংস্থার আধিকারিকরা এই বিষয়টি জানতে পারেন। জানা যায়, পোস্তা শাখার ব‌্যাঙ্ক ম‌্যানেজারই পাটনার ওই ব‌্যাঙ্কের শাখার সঙ্গে যোগাযোগ করে যাবতীয় তথ‌্য সংগ্রহ করেছেন। তারই ভিত্তিতে পোস্তার ওই ব‌্যাঙ্ক ম‌্যানেজারের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলে জোড়াবাগান থানায় অভিযোগ দায়ের করা হয়। পুলিশ এর তদন্ত শুরু করেছে। তদন্তের কারণে ওই ব‌্যাঙ্ক ম‌্যানেজারকে তলব করে পুলিশ জেরা করতে পারে। এই চক্রের সঙ্গে আরও কারা যুক্ত, তাদের সন্ধান চলছে বলে জানিয়েছে পুলিশ।

Source: Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Read full article on Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language