Hashtagintro

কলকাতায় মজে উরুগুয়ে, ভারত ম্যাচের আগে শহর ভ্রমণ, ইডেনে ক্রিকেটও খেললেন ফোরলানরা

ব্রাজিল ম্যাচের চমক এখনও চোখে লেগে দেশের ফুটবল ভক্তদের। কিন্তু ফুটবল উৎসব তো শেষ হচ্ছে না। এরপর ভারত বনাম উরুগুয়ে ম্যাচ। ৬ অক্টোবর যুবভারতী ক্রীড়াঙ্গনে দক্ষিণ আমেরিকার আরেক বিশ্বকাপ জয়ী দেশের বিরুদ্ধে মোকাবিলা। তবে তার আগে বেশ খোশমেজাজে দিয়েগো ফোরলানের দল। ভারত ম্যাচের আগে কলকাতা ঘুরে দেখল উরুগুয়ে। ইডেনে গিয়ে ক্রিকেটে মাতলেন রোনাল্ড আরাউহো, ডারউইন নুনেজরা।

মঙ্গলবার মেগা ম্যাচের আগে অনুশীলনে নামেনি উরুগুয়ে দল। মূলত বৃষ্টির জন্য এই সিদ্ধান্ত। তাবলে শহর পরিদর্শনে খামতি রইল না। ‘সিটি অফ জয়’-এ দর্শনীয় জায়গার অভাব নেই। সেই সুযোগ ছাড়লেন না দিয়েগো ফোরলানরা। সোশাল মিডিয়ায় সেই ছবি আপলোড করেছে উরুগুয়ে ফুটবল দল। ভিক্টোরিয়া মেমোরিয়াল দেখতে যান ফুটবলাররা। ইতিহাসের বহু নিদর্শনের সাক্ষী থাকেন লুকাস তোরেরারা। সেই ছবি ফ্রেমবন্দি করেন। এরপর যান পাশে সেন্ট পলস ক্যাথিড্রালে। সেখানেও বেশ কিছু সময় কাটান।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by AUF | Selección Uruguaya (@aufoficial)

এছাড়া ইডেন গার্ডেন্সেও যায় উরুগুয়ে দল। ভারতে ক্রিকেট ধর্মের মতো। সেটা ভালোমতো জানে দক্ষিণ আমেরিকার দেশও। তাই ভারতীয় ক্রিকেটের অন্যতম পীঠস্থান ইডেনেও হাজির তাঁরা। শুধু তাই নয়। রীতিমতো ব্যাট-বল হাতে নেমে পড়ে ‘চারুয়াস’রা (উরুগুয়ে ফুটবল দলের ডাকনাম)। লুকাস তোরেরা বল করেন, ব্যাট করে ডারউইন নুনেজ। আসলে দু’জনেই ইংল্যান্ডের ক্লাবে খেলেছেন। তোরেরা দীর্ঘদিন আর্সেনালে খেলেছেন। অন্যদিকে নুনেজ ছিলেন লিভারপুলে। সম্ভবত সেই সূত্রেই ক্রিকেটের সঙ্গে আলাপ। সেই ছবি ক্যাপশনে দিয়ে লেখা হয়েছে, ‘ইডেনে গিয়ে একটু ক্রিকেট খেলার চেষ্টা করলাম। ক্রিকেটে ভারতের সবচেয়ে জনপ্রিয় খেলা।’

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by AUF | Selección Uruguaya (@aufoficial)

বিশ্বকাপের পর তাঁদের কোচ হয়েছেন দিয়েগো ফোরলান। কিংবদন্তি ফুটবলার একসময় ভারতেও খেলে গিয়েছেন। এবার জাতীয় দলের কোচ হিসেবে ভারতে আগমন ফোরলানের।

Source: Sangbad Pratidin Sports (Bengali)

Read full article on Sangbad Pratidin Sports (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language