Hashtagintro

কাদের ফেরত দিতে হবে ‘স্বাস্থ্য সাথী’, ‘আয়ুষ্মান ভারত’ কার্ড? নির্দেশিকা নবান্নের

আয়ুষ্মান ভারত কার্ড ব্যবহার নিয়ে কড়া নির্দেশিকা। পশ্চিমবঙ্গ স্বাস্থ্য প্রকল্প যাদের আছে, তাঁরা এই প্রকল্পের সুবিধা পাবেন না। সেই কথা জানানো হয়েছে। পশ্চিমবঙ্গ স্বাস্থ্য প্রকল্প থাকাদের ছাড়তে হবে ‘স্বাস্থ্য সাথী’, ‘আয়ুষ্মান ভারত’-এর কার্ড। এমনই নির্দেশিকা জারি করেছে নবান্নের।

নবান্নের তরফে কী জানানো হয়েছে? সরকারি কর্মী, পেনশনভোগী এবং তাঁদের উপর নির্ভরশীলরা কেবলমাত্র পশ্চিমবঙ্গ স্বাস্থ্য প্রকল্প বা ‘ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম’ (ডব্লিউবিএইচএস)-এর সুবিধা পাবেন। শুক্রবার অর্থ দপ্তরের মেডিক্যাল সেল একটি নির্দেশিকা জারি করেছে। সেখানে জানানো হয়েছে, সরকারের নজরে এসেছে, ডব্লিউবিএইচএস-এর আওতাভুক্ত হওয়া সত্ত্বেও—‘অল ইন্ডিয়া সার্ভিস’-এর কর্মী-সহ—কিছু সরকারি কর্মচারী ও পেনশনভোগী নিজেদের, তাঁদের সুবিধাভোগীদের জন্য ‘স্বাস্থ্য সাথী’, ‘আয়ুষ্মান ভারত’ কার্ড রয়েছে।

নির্দেশ অনুসারে, সমস্ত কর্মচারী, পেনশনভোগী (এআইএস বা এআইএস আধিকারিক-সহ) এবং তাঁদের তালিকাভুক্ত সুবিধাভোগী, যাঁদের কাছে এই ধরনের কার্ড রয়েছে, তাঁদের অবিলম্বে তা জমা দিতে হবে। কার্ড সমর্পণের প্রমাণপত্র-সহ নির্ধারিত ঘোষণাপত্র জমা দিতে হবে। কর্মীদের ক্ষেত্রে তা সংশ্লিষ্ট দপ্তরের প্রধানের কাছে এবং পেনশনভোগীদের ক্ষেত্রে যেখানে ডব্লিউবিএইচএসের ফর্ম জমা দেওয়া হয়, সেখানে জমা দিতে হবে। এই প্রক্রিয়া ৩১ অক্টোবরের মধ্যে সম্পূর্ণ করার নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশ না মানলে ডব্লিউবিএইচএসের চিকিৎসা-সংক্রান্ত সমস্ত সুবিধা সাময়িকভাবে স্থগিত করা হবে। কর্মচারীদের ক্ষেত্রে শৃঙ্খলামূলক ব্যবস্থাও নেওয়া হবে।

Source: Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Read full article on Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language