Hashtagintro

কালীপুজোর রাতে বাজির দাপটে বিষাক্ত শহরের বাতাস! ছটে ফের দূষণের আশঙ্কায় পরিবেশবিদরা

কালীপুজোর পর এবার ছটে শব্দ ও বায়ুদূষণ নিয়ে উদ্বেগে পরিবেশবিদরা। কলকাতার বাতাসের গুণমান নিয়েও বাড়ছে চিন্তা। অবশ্য শব্দদানবকে জব্দ করতে প্রস্তুত পুলিশ-প্রশাসন। ছটের দিনও বিশেষ দল নিয়ে রাস্তায় থাকবে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ।

কালীপুজোর রাতে বিষাক্ত হয়ে উঠেছিল শহরের বাতাস। দূষণমাত্রা পৌঁছে গিয়েছিল ৫০০-র ঘরে। শব্দবাজির তাণ্ডব রুখতে মাঝরাতে পুলিশকে সঙ্গে নিয়ে রাস্তায় নেমেছিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। পুলিশ ও দূষণ নিয়ন্ত্রণ পর্যদের কর্মীরাও শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়িয়েছেন। তবুও শব্দদূষণে পুরোপুরি লাগাম পরানো যায়নি। বেশ কিছু জায়গায় শব্দবাজির দাপট দেখা গিয়েছে। ডিজে বন্ধ করা গেলেও অনেক জায়গায় গভীর রাত পর্যন্ত তারস্বরে মাইক বাজানোর অভিযোগ উঠেছে। ছটেও সকাল ৬টা থেকে ৮টা পর্যন্ত, অর্থাৎ দু’ঘণ্টা বাজি ফাটানোর অনুমতি রয়েছে। একমাত্র সবুজ বাজিতেই ছাড় দেওয়া হয়েছে। পরিবেশবিদ সোমেন্দ্রমোহন ঘোষ জানান, কালীপুজোয় যে পরিস্থিতি দেখা গিয়েছে, তাতে ছট নিয়ে আশঙ্কা আরও বেড়েছে।

এদিকে, কালীপুজোর পর বৃষ্টি হওয়ায় কিছুটা স্বস্তি পেয়েছেন শহরবাসী। পরিবেশ বিশেষজ্ঞ ড.স্বাতী নন্দী চক্রবর্তী বলেন, “কালীপুজোয় বাতাস বিষাক্ত হয়ে উঠেছিল। তবে মঙ্গলবার থেকে বৃষ্টি শুরু হওয়ায় দূষণের মাত্রা কিছুটা কমেছে। কিন্তু সামনেই ছট। সচেতনতা না থাকলে ফের দূষণ লাগামছাড়া হয়ে উঠতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।”

Source: Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Read full article on Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language