Hashtagintro

‘কী ভেবেছিলি, টুলু আর ফিরবে না?’, সাক্ষীকে সাদা থান-হুমকি চিঠি, পুলিশের দ্বারস্থ আতঙ্কিত পিনাকী

পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের ঘনিষ্ঠ বলে পরিচিত হিসাবরক্ষক পিনাকী দেবের বাড়ির সামনে সাদা থান ও হুমকি চিঠি! আর এই ঘটনাকে কেন্দ্র করেই তীব্র চাঞ্চল্য ছড়াল দুবরাজপুরে। ডিসিআর দুর্নীতি মামলায় গত কয়েকদিনে একাধিকবার টুলু মণ্ডলকে জেরা করেছে তদন্তকারী সংস্থা। জেরা করা হয়েছে টুলু ঘনিষ্ঠ একাধিক ব্যক্তিকেও। এই মামলাতেই গত কয়েক দফায় পিনাকীকেও জেরা করা হয়েছে। এরপরেই তাঁর বাড়ির সামনে সাদা থান এবং একটু হুমকি চিঠি কেউ বা কারা রেখে যান বলে অভিযোগ। ঘটনায় রীতিমতো আতঙ্কিত পিনাকী দেব। এরপরেই পুলিশের দ্বারস্থ হন তিনি। ইতিমধ্যে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে মামলা রুজু করেছে দুবরাজপুর থানার পুলিশ। শুরু হয়েছে তদন্ত।

পিনাকী দেব পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের হিসাবরক্ষক হিসেবে কাজ করেন। মহম্মদবাজার থানায় টুলু মণ্ডলের ডিসিআর দুর্নীতি মামলায় তিনি সাক্ষী হিসেবেও যুক্ত রয়েছেন।

পুলিশের কাছে দায়ের করা অভিযোগ অনুযায়ী, দুবরাজপুরের রঞ্জনবাজার মাস্টার কলোনির বাসিন্দা পিনাকী দেব গত ২২ নভেম্বর ভোর সাড়ে চারটে নাগাদ বাড়ির দরজার সামনে একটি সাদা থান এবং হুমকিমূলক চিঠি দেখতে পান। চিঠিতে লেখা ছিল, ‘কী ভেবেছিলি, টুলু মণ্ডল আর ফিরবে না? বারবার বারণ করা সত্ত্বেও পুলিশকে সমস্ত রকম তথ্য দিয়েছিলি। দেখ, তোর কী অবস্থা হয়। তোর ফল ভালো হবে না।’ শুধু তাই নয়, চিঠিতে প্রাণনাশেরও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। এরপরেই পুলিশের দ্বারস্থ হয়েছেন আতঙ্কিত পিনাকী। 

সূত্রের খবর, পিনাকী দেব পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের হিসাবরক্ষক হিসেবে কাজ করেন। মহম্মদবাজার থানায় টুলু মণ্ডলের ডিসিআর দুর্নীতি মামলায় তিনি সাক্ষী হিসেবেও যুক্ত রয়েছেন। অভিযোগ, ওই মামলার তদন্তে পুলিশকে তথ্য দেওয়ার কারণেই তাঁকে নিশানা করা হয়েছে বলে মনে করা হচ্ছে। এফআইআরে উল্লেখ করা হয়েছে, পুলিশের সঙ্গে সহযোগিতা করার জেরে তাঁকে হুমকি দেওয়া হয়েছে বলে তাঁর আশঙ্কা। ঘটনার পর ২২ নভেম্বর দুবরাজপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন পিনাকী দেব। তার ভিত্তিতে দুবরাজপুর থানার পুলিশ মামলা রুজু করেছে। ভারতীয় ন্যায় সংহিতার ২৩২(১), ৩২৯(৪), ৩৫১(২), ৩৫১(৪) এবং ৬১(২) ধারায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে মামলা শুরু হয়েছে। তবে কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত, তা এখনও স্পষ্ট নয়। সাদা থান ও চিঠি রেখে যাওয়ার পিছনে কারা রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। চিঠির অভিযোগকে কেন্দ্র করে টুলু মণ্ডলকে ঘিরে চলা সাম্প্রতিক ঘটনাপ্রবাহে নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে।

Source: Sangbad Pratidin Special (Bengali)

Read full article on Sangbad Pratidin Special (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language