Hashtagintro

কেমন বাবা! নিজের মেয়েকে কুপ্রস্তাব, রাতে ঘরে ঢুকে শ্লীলতাহানির অভিযোগ, পুলিশের দ্বারস্থ তরুণী

নিজের তরুণী মেয়েকেই দিনের পর দিন কুপ্রস্তাব! সেই প্রস্তাবে রাজি না হওয়ায় নির্যাতন, প্রাণনাশের হুমকি দেওয়া হত। জন্মদাতা বাবার এই আচরণে শেষপর্যন্ত বাধ্য হয়ে পুলিশের দ্বারস্থ হলেন নিরুপায় কন্যা। ন্যক্কারজনক ঘটনাটি ঘটেছে নদিয়ার ধানতলা এলাকায়। যদিও মেয়ের এই অভিযোগ মিথ্যা বলে দাবি করেছেন অভিযুক্ত বাবা। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

ধানতলা এলাকায় একই বাড়িতে থাকেন ওই তরুণী ও তাঁর বাবা। ২১ বছর বয়সী ওই তরুণীর অভিযোগ, প্রায় গত দু’মাস ধরে নিজের বাবার কাছেই হেনস্থার শিকার হচ্ছেন তিনি। বিভিন্ন সময়ে তাঁর বাবা মেয়েকে কুপ্রস্তাব দিচ্ছেন! সেই প্রস্তাবে রাজি না হলে অত্যাচার করা হচ্ছে বলে অভিযোগ। মারধর করা হচ্ছে। শুধু তাই নয় খুনের হুমকিও দিচ্ছেন ওই ব্যক্তি।

দীর্ঘদিনের এই অত্যাচার আর সহ্য করতে না পেরে শেষপর্যন্ত পুলিশের দ্বারস্থ হয়েছেন ওই তরুণী। ধানতলা থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। অভিযোগ, ওই ব্যক্তি গত ৪ নভেম্বর রাত আনুমানিক সাড়ে ১১টা নাগাদ মেয়ের ঘরে ঢুকেছিলেন। মেয়েকে শ্লীলতাহানি ও শারীরিক নির্যাতন করা হয় বলে অভিযোগ। বাবার বিরুদ্ধেই থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পেয়ে পুলিশ অভিযুক্তকে আটক করেছে। ওই ব্যক্তি কোন মানসিকতার? নিজের কন্যার সঙ্গে কীভাবে এই ব্যবহার সম্ভব? সেসব প্রশ্ন উঠেছে। তবে মেয়ের এই অভিযোগ অস্বীকার করেছেন ওই ব্যক্তি। তিনি পালটা মেয়ের দিকেই অন্য অভিযোগের আঙুল তুলেছেন।

মেয়ের নামে জমি লিখে দেওয়াকে কেন্দ্র করে পরিবারে বিবাদের সূত্রপাত। সেজন্যই তাঁকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হল বলে অভিযোগ ওই বক্তির। মেয়ে-বাবার অভিযোগ খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার প্রকৃত কারণ ও অভিযোগের সত্যতা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছেন তদন্তকারীরা।

Source: Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Read full article on Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language