Hashtagintro

কেরিয়ারের লক্ষ্যে বাড়ছে বিয়েতে অনীহা, মুশকিল আসানে হাজির ‘ফার্স্ট ডেট’

সময়ের সঙ্গে সঙ্গে স্বাভাবিক নিয়মেই বদলেছে মানুষের ভাবনাচিন্তা, জীবনযাত্রা। একটা সময়ে অনেক ছোটবেলায় বিয়ে হয়ে যেত মেয়েদের। সেই নিয়মেও বদল এসেছে। এখন ১৮ বছরের আগে বিয়ে আইনত অপরাধ। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে, বিভিন্ন দেশে কেরিয়ার গড়তে গিয়ে বিয়ের কথা ভুলেই যাচ্ছে মেয়েরা। কমছে জন্মহার। সেই সমস্যা সমাধানে দারুণ এক সিদ্ধান্ত নিল সিঙ্গাপুর প্রশাসন। তারা আনল বিশেষ এক ডেটিং অ্যাপ (Dating App)। যা ২১ থেকে ৩৫ বছর বয়সীদের কথা মাথায় রেখেই সাজানো।

পরিসংখ্যান বলছে, ২০২৪ সালে সিঙ্গাপুরে মোট প্রজনন হার ছিল ০.৯৭ শতাংশ। গতবছর অর্থাৎ ২০২৫ সালে তা কমে হয়েছে ০.৮৭ শতাংশ। গত বছর সে দেশে ২৯,৮৬৪ শিশুর জন্ম হয়েছে। এর পাশাপাশি বাড়ছে মানুষের বিয়ের বয়স। অর্থাৎ কেরিয়ার হোক বা যে কোনও কারণেই অনেকটা দেরিতে বিয়ের পিঁড়িতে বসছেন সকলে। তথ্য অনুযায়ী ২০২৫ সালে ছেলেরা বিয়ে করেছে গড়ে ৩১ বছর পেরনোর পর। মহিলাদের ক্ষেত্রে সেই বয়সটা ২৯। যার প্রভাব পড়ছে জন্মহারেও। তবে হ্যাঁ, তার মানে কখনই এটা নয় যে, জোর করে ধরে বেঁধে বিয়ে দিতেই হবে। তাই সিঙ্গাপুর এনেছে ‘ফার্স্টডেট’। যা অর্থপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে উৎসাহিত করবে তরুণ-তরুণীদের।

তবে হ্যাঁ, আর পাঁচটা ডেটিং অ্যাপের থেকে খানিকটা আলাদাভাবে কাজ করবে এই ‘ফার্স্টডেট’। এই অ্যাপ ব্যবহারের জন্য প্রথমে আপনাকে পছন্দ, শখ, জীবনযাত্রা, মূল্যবোধ, কেমন সম্পর্ক চান, তা বিস্তারিতভাবে জানাতে হবে। আপনার পছন্দ দেখে সেই ধরণের প্রোফাইলই আপনাকে সাজেশনে পাঠাবে এই অ্যাপ। সাজেশন গ্রহণের জন্য সময় পাবেন ৭২ ঘণ্টা। যদি দুজন দুজনকে অ্যাক্সেপ্ট করেন, তারপরই ব্যক্তিগত বা যোগাযোগের তথ্য তাঁরা পাবেন। বিভিন্ন ভাষার সুবিধাও মিলবে এই অ্যাপে। তবে হ্যাঁ, মনে রাখবেন শুধু মাত্র সিঙ্গলদের জন্য তৈরি করা হয়েছে এটি।

Source: Sangbad Pratidin Lifestyle (Bengali)

Read full article on Sangbad Pratidin Lifestyle (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language