সামনেই রাসমেলা। রাসমেলা উপলক্ষ্যে নতুন করে সেজে উঠছে কোচবিহার। শুধু তাই নয়, সেই উপলক্ষ্যে সাগরদিঘি ঘাটে হবে আরতিও। রাসমেলায় আগেই উত্তরবঙ্গ সফরে যাবেন বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই মতো আগামী ২৫ নভেম্বর কোচবিহার সফরে রাসমেলার সূচনা তিনি যোগ দেবেন বলে খবর। এদিকে মেলার সূচনা পর্ব স্মরণীয় করে রাখতে লেজার-শো থেকে শুরু করে আতসবাজির আকর্ষণ রাখার পরিকল্পনা নিয়েছে প্রশাসন। যদিও মদনমোহন বাড়িতে নিয়ম মেনে রাস উৎসবের সূচনা ২৪ নভেম্বর হবে। তবে রাসমেলার সূচনা তার পরের দিন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রাজ্য বিধানসভার স্পিকার রথীন্দ্র বোস জানিয়েছেন, রাসমেলাতে যাতে বিশ্বের দরবারে তুলে ধরা যায়, তারজন্য ২১৪ তম বর্ষে পদার্পণ করা এই রাসমেলার খুঁটিনাটি বিষয় সকলের সামনে তুলে ধরা হবে। একটি ওয়েবসাইট তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেখানে রাসমেলা সংক্রান্ত সমস্ত তথ্য থাকবে।
এই রাসমেলাতে প্রথমবার স্বনির্ভর গোষ্ঠীর ৫০ স্টল নিয়ে গৌরীমেলার আয়োজন থাকছে। রাসমেলা সংক্রান্ত খুঁটিনাটি বিষয় পর্যালোচনা করতে মঙ্গলবার জেলাশাসক জিতিন যাদব ও প্রশাসনিক আধিকারিকদের নিয়ে বৈঠক করেন রাজ্য বিধানসভার স্পিকার রথীন্দ্র বোস এবং নারী ও শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী মালতি রাভা রায়। সেই বৈঠকে রাসমেলার সময় হেরিটেজের তালিকায় থাকা স্থাপত্যগুলোকে আলোকিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোচবিহার দক্ষিণ বিধানসভার বিধায়ক তথা রাজ্য বিধানসভার স্পিকার রথীন্দ্র বোস জানিয়েছেন, রাসমেলাতে যাতে বিশ্বের দরবারে তুলে ধরা যায়, তারজন্য ২১৪ তম বর্ষে পদার্পণ করা এই রাসমেলার খুঁটিনাটি বিষয় সকলের সামনে তুলে ধরা হবে। একটি ওয়েবসাইট তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেখানে রাসমেলা সংক্রান্ত সমস্ত তথ্য থাকবে। তাছাড়া বহু ব্যক্তি যাঁরা কোচবিহারে ছিলেন, এখন বিভিন্ন কাজে বাইরে রয়েছেন, তাঁদের কাছেও রাসমেলার খুঁটিনাটি বিষয়গুলি পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। সোশাল মিডিয়া হোক বা মেলের মাধ্যমে তাঁদের সঙ্গে যোগাযোগ করা হবে। রাসমেলাকে কেন্দ্র করে একটি পর্যটকদের জন্য প্যাভিলিয়ন তৈরি করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এই রাসমেলার সময় সাগরদিঘি পাড়ে যাতে আরতির আয়োজন করা যায়, সেই বিষয়েও এদিনের বৈঠকে আলোচনা হয়েছে।
অন্যদিকে মন্ত্রী মালতি রাভা রায় জানিয়েছেন, রাসমেলা উত্তর-পূর্ব ভারতের অন্যতম বৃহৎ মেলা হিসাবে পরিচিত। এই রাসমেলার ঐতিহ্য যাতে সকলের সামনে তুলে ধরা যায়, সেই বিষয়ে উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। প্রথমবার স্বনির্ভর গোষ্ঠীদের নিয়ে গৌরীমেলার আয়োজন করা হবে রাসমেলা চত্বরেই। এবং তারজন্য স্টেডিয়াম চত্বরে অন্তত ৫০টি স্বনির্ভর গোষ্ঠীর স্টল তৈরি করা হবে। গৌরীমেলার প্রথম পর্বের আনুষ্ঠানিক উদ্বোধন কলকাতার নিউটাউনে ২৩ নভেম্বর হবে। দ্বিতীয় পর্বের রাসমেলায় সেটার সূচনা হবে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, রাসমেলাকে কেন্দ্র করে যে সমস্ত পর্যটক আসবেন, তাঁদের জন্য পর্যটন প্যাকেজ তৈরি করার বিষয়েও পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। শহরজুড়ে আলোকসজ্জা এবং সিসি ক্যামেরায় নজরদারির যাতে আরও বাড়ানো যায়, সেই বিষয়েও উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।
