Hashtagintro

কোচিতে প্রকাশ রাজের নেতৃত্বে ‘ককরোচ’ মিছিলে ‘আজাদি’ স্লোগান, মোদিকে চ্যালেঞ্জ দীপকের

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে ককরোচ জনতা পার্টির বিক্ষোভ যে অভূতপূর্ব সাড়া পেয়েছিল, পরবর্তীকালে সেই সমর্থন অনেকটা ম্রিয়মান। এর আগে বার দুই দিল্লিতে গ্রেপ্তার হয়েছেন অভিজিৎ দীপকে, সৌরভ দাসরা। দিল্লিতে SIR বিরোধী কর্মসূচি সেভাবে দানা বাঁধেনি। তাই এবার কৌশলে কংগ্রেস শাসিতে কেরলের কোচিতে কর্মসূচি পালন করলেন অভিজিৎ দীপকেরা। SIR বিরোধী বিক্ষোভের মঞ্চকে হাতিয়ার করে মোদিকে নিশানা করলেন অভিজিৎ দীপকে-প্রকাশ রাজরা।

সম্প্রতি একাধিকবার গ্রেপ্তার হয়েছেন ককরোচ নেতারা। অভিজিৎ দীপকেকে তাঁর বাড়ি থেকে তুলে আনা হয়েছে। তবে তাতেও যে তাঁকে দমানো যাবে না, সেটা কোচির মঞ্চ থেকে স্পষ্ট করে দিলেন সিজেপির প্রতিষ্ঠাতা। শনিবার কোচির মেরিন ড্রাইভে মিছিল করে নির্বাচন কমিশনের পাশাপাশি মোদি সরকারকেও বিঁধলেন দীপকে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি উঠল মিছিল থেকে।

তিনি বললেন, “এই তেরঙ্গা তোলার জন্য আমাকে জেলে পাঠানো হয়েছিল। আমার দুই ভাই সৌরভ ও আশুকেও একই কারণে জেলে যেতে হয়েছে। শেষবার ব্রিটিশ শাসনে ভারতে এমন আচরণ হয়েছিল। তারপর আর কবে হয়েছে? সেটাই প্রশ্ন।” প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি একপ্রকার ঘোষণা করে দিলেন, এরপর তিনি বিক্ষোভ কর্মসূচি নিয়ে দেশের সব প্রান্তে যাবেন। দিল্লি, মহারাষ্ট্র, কেরল কিংবা তামিলনাড়ু, যদি গ্রেপ্তার করা হয় তাহলে ফের তেরঙ্গা তুলবেন।

এদিন কোচিতে তেরঙ্গা হাতে মিছিল করেন ককরোচ পার্টির বহু সমর্থক। মিছিলের পুরোভাগে ছিলেন অভিনেতা প্রকাশ রাজ। সিজেপির এই কর্মসূচির নাম দেওয়া হয়েছিল ‘যন্তর মন্তর অ্যাট কোচি’। ডিওয়াইএফআই এই কর্মসূচিকে সমর্থন করে। ফলে ভিড় ভালো চোখে পড়ে। তবে সিজেপির ওই মিছিল থেকেই ‘আজাদি’ স্লোগান ওঠে।

Source: Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Read full article on Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language