Hashtagintro

‘কোন রোগে কত পটকা? খাওয়ার আগে না পরে?’, পাপিয়ার বাজি মন্তব্যে পালটা দেবজ্যোতির

কালীপুজোর রাতে শব্দদানবের তাণ্ডবে ত্রাহি ত্রাহি রব। আদালতের নির্দেশিকা থাকলেও তা পুরোপুরি মানেননি কেউ বলেই অভিযোগ অনেকের। এই পরিস্থিতিতে আবার অদ্ভূত দাবি করে বসেছেন বিধায়ক পাপিয়া অধিকারী। তাঁর দাবি, বাজি ফাটালে অসুখ-বিসুখ চলে যায়। এই মন্তব্য নিয়ে চলছে জোর চর্চা। পাপিয়াকে সোশাল মিডিয়ায় পালটা প্রশ্ন ছুড়লেন সঙ্গীত পরিচালক এবং সুরকার দেবজ্যোতি মিশ্র।

সোশাল মিডিয়ায় খোঁচা দিয়ে দেবজ্যোতি লেখেন, ‘আমাদের পাড়ার কুকুরটা খাটের তলায় ঢুকে আছে। তাকে বোঝাতে গেলাম, ভয় পাস না, তোর চিকিৎসা হচ্ছে। সে বোঝেনি। শিক্ষার অভাব।পাপিয়া অধিকারী জানিয়েছেন, বাজি ফাটালে অনেক অসুখ-বিসুখ চলে যায়। এখন কয়েকটা ছোটখাটো বিষয় পরিষ্কার হওয়া দরকার। কোন রোগে কত পটকা? খাওয়ার আগে, না পরে? বয়স্কদের জন্য অর্ধেক চকোলেট বোমা চলবে? আর যাঁর হৃদ্‌যন্ত্র দুর্বল, তাঁর চিকিৎসাটা কি একটু দূর থেকে করা যায়?’

ওই পোস্টে অগ্নিমিত্রা পালের জলদূষণ রোধে আশ্বাস প্রসঙ্গও টানেন দেবজ্যোতি। টিপ্পনি কেটে তিনি লেখেন, ‘সাফাই যেন সত্যিই হয়। জলের একটি অসুবিধে আছে – তাকে মাইক্রোফোনে আশ্বাস দিলে সে পরিষ্কার হয় না। আবর্জনা তুলতে হয়। কাজের লোক লাগে। তাঁদের মজুরি দিতে হয়। জল পরীক্ষা করতে হয়। এতগুলো বাস্তব কাজের মধ্যে একটি ঘোষণার কী অসহায় অবস্থা! মাছেদের আবার জনসংযোগ বলতে কিছু নেই। জলে সমস্যা হলে তারা সাংবাদিক সম্মেলন করতে পারে না। পাখিরাও পারে না। কুকুর তো ভোটের সময় দাবিপত্র জমা দেয় না।’ দেবজ্যোতির মতে, ‘জনপ্রিয় মানুষের মুখের কথার একটা ওজন থাকে। সেই কথায় কেউ ভরসা করেন, কেউ সাহস পান, কেউ নিজের বেপরোয়া আচরণের অনুমতি খুঁজে পান। তাই মাইক্রোফোন হাতে পেলে দায়িত্বটাও একটু হাতে নিতে হয়।’

শুধু দেবজ্যোতি নন, আরও অনেকেই শব্দবাজি এবং দূষণ নিয়ে প্রতিবাদে সরব। কীভাবে প্রশাসনের নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে এত শব্দতাণ্ডব হল, তা নিয়ে প্রশ্ন উঠছে।

Source: Sangbad Pratidin Special (Bengali)

Read full article on Sangbad Pratidin Special (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language