Hashtagintro

ক্লাবের আশপাশের আকাশসীমা বন্ধ! উড়বে না ড্রোন, অবনমন বাঁচাতে মরিয়া ম্যাঞ্চেস্টার ইউনাইটেড

দল অবনমনের আওতায়। ১০ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে ১৮ নম্বরে। সদ্য দায়িত্বে এসেছেন নতুন কোচ। আর প্রথম ম্যাচটাই লিভারপুলের বিরুদ্ধে। মরিসিও পোচেত্তিনোর ম্যাঞ্চেস্টার ইউনাইটেড (Manchester United) ম্যানেজার হিসেবে যাত্রার শুরুটা এমনিতেই কাঁটায় ভরা। এর মধ্যেই ক্যারিংটনে দলের অনুশীলনে ড্রোন ‘হানা’ নিয়ে শুরু হয়েছে বিতর্ক।

দিন দু’য়েক আগে ক্যারিংটনে পোচেত্তিনোর অধীনে অনুশীলন শুরু করেছে ইউনাইটেড। এরপরই ইউটিউবে সেই অনুশীলনের ১২ মিনিটের ফুটেজ আপলোড করা হয়। যা রেকর্ড করা হয়েছিল ড্রোন ক্যামেরায়। সেখানে দেখা যায়, লিভারপুল ম্যাচের আগে ফুটবলারদের বিভিন্ন ট্যাকটিক্যাল ড্রিল করাচ্ছেন আর্জেন্টাইন হেডস্যর। তবে সেই ফুটেজ প্রকাশ্যে আসার পর সমালোচনার ঝড় ওঠে।

প্রশ্ন ওঠে, প্র্যাকটিস সেশন যে কোনও দলের একেবারেই নিজস্ব বিষয়। সেখানে ড্রোন উড়িয়ে নজরদারি গোপনীয়তা ভঙ্গের শামিল। বিতর্কের মুখে ওই অ্যাকাউন্ট থেকে অনুশীলনের ফুটেজ সরিয়ে ফেলা হয়। এমনকী তারা এই ঘটনার জন্য ইউনাইটেড কর্তৃপক্ষ, পোচেত্তিনো এবং ফুটবলারদের কাছে ক্ষমাও চেয়েছে। তবে ততক্ষণে সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ভাইরাল হয়ে যায়। এই পরিস্থিতিতে ক্যারিংটনের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ রাখছে ইউনাইটেড।

পোচেত্তিনোর প্রথম ট্রেনিং সেশনের ভিডিও পৌঁছে যায় লিভারপুল কোচ আন্দোনি ইরাওলার কাছেও। তবে গোটা ঘটনায় বিরক্ত তিনি। “আমাকে অনেকেই ফুটেজটা পাঠিয়েছে। কিন্তু এভাবে ভিডিও করাটা শুধু অনৈতিক নয়, বেআইনি হওয়া প্রয়োজন। কাল এভাবে আমাদের ট্রেনিংয়ের ভিডিও প্রকাশ্যে চলে আসতে পারে। স্ট্যাটেজি যাতে ফাঁস না হয়, সেজন্যই আমরা ক্লোজড ডোর অনুশীলন করি। কোনও ক্লাবের জন্যই এটা ভালো হবে”, বলছেন রেডস কোচ।

Source: Sangbad Pratidin Sports (Bengali)

Read full article on Sangbad Pratidin Sports (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language